বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
29.7 C
Dhaka

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার ওয়ালটন হাই-টেক

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরফলে গ্রাহকরা ওয়ালকার্ট থেকে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য কিনতে পারবেন। পাবেন প্রয়োজনীয় সেবা।

উল্লেখ্য, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুঁজিবাজারের শীর্ষ মূলধনী কোম্পানি। অন্যদিকে ওয়ালটন গ্রুপেরই অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট একটি পূর্ণাঙ্গ অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম। বাংলাদেশের ই-কমার্স খাতে যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে খুব শিগগিরই চালু হচ্ছে ওয়ালকার্ট।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ আগস্ট ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ এবং ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সে সময় উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, ই-কমার্স একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। প্রযুক্তিগত উন্নয়ণের ফলে সারা বিশ্বেই অনলাইনভিত্তিক কেনাকাটা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আমাদের বিশ্বাস – ওয়ালকার্ট সেই অভাব পূরণ করতে সমর্থ হবে। তার প্রত্যাশা – শুধু বাংলাদেশই নয়, ওয়ালকার্ট একদিন বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান হবে।

সাবিহা জারিন অরনা বলেন, ওয়ালকার্টে গ্রাহক শুধু ওয়ালটনেরই পণ্য নয় বরং দেশ-বিদেশের খ্যাতনামা সব ব্র্যান্ডের পণ্য পাবেন। ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, খেলাধুলা ও ব্যায়াম ইত্যাদি সহ ওয়ালকার্টে থাকবে ১৫০ ধরনেরও বেশি পণ্য ও সেবা। 

ইতোমধ্যেই ওয়ালকার্টে https://walcart.com অসংখ্য প্রতিষ্ঠান সেলার হিসেবে নিবন্ধিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি