সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
29 C
Dhaka

দুর্দান্ত ফিচারে বাজেটসেরা নতুন দুই মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: নতুন দুই মডেলের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিলুড সিরিজের ল্যাপটপদুটির মডেল ‘প্রিলুড এন৪১ প্রো’ (Prelude N41 Pro) এবং ‘প্রিলুড এন৫০ প্রো’ (Prelude N50 Pro)। অত্যন্ত দৃষ্টিনন্দন স্লিম ল্যাপটপদুটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের শক্তিশালী সিপিউ, র‌্যাম ও ব্যাটারি, দ্রুতগতির স্টোরেজসহ দুর্দান্ত সব কনফিগারেশন ও ফিচার। মডেলভেদে দাম যথাক্রমে ৩৯,৭৫০ এবং ৪১,৯৫০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা এবং শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতা অনুযায়ী ল্যাপটপদুটি বাজারে ছাড়া হয়েছে। দাম, কনফিগারেশন ও ফিচার বিবেচনায় বর্তমানে বাজারে থাকা ল্যাপটগুলোর মধ্যে প্রিলুড সিরিজের এই ল্যাপটপদুটি বাজেট সেরা। অত্যন্ত হালকা ও স্লিম হওয়ায় যাদের কাজের প্রয়োজনে বেশি ভ্রমণ করতে হয়, তাদের জন্য ল্যাপটপদুটি আদর্শ। প্রয়োজনীয় কাজ ও বিনোদনে ওয়ালটনের প্রিলুড সিরিজের নতুন ল্যাপটপ ব্যবহারকারীকে দেবে অনন্য অভিজ্ঞতা। 

ওয়ালটন সূত্রে জানা গেছে, উন্নত পারফরমেন্সের জন্য ‘প্রিলুড এন৪১ প্রো’ (Prelude N41 Pro) মডেলে ব্যবহৃত হয়েছে ১.১ গিগাহার্জ গতির ইন্টেল সেলেরন এন৪১২০ কোয়াড কোর প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল আল্ট্রাএইচডি গ্রাফিক্স ৬০০। আর ‘প্রিলুড এন৫০ প্রো’ (Prelude N50 Pro) মডেলের ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১.১ গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম এন৫০৩০ কোয়াড কোর প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল আল্ট্রাএইচডি গ্রাফিক্স ৬০৫।

উভয় ল্যাপটপে ২৬৬৬ মেগাহার্টস গতির ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম থাকায় প্রয়োজনীয় কাজ করা যাবে অনায়াসেই। বেশি সংখ্যক ফাইল, সফটওয়ার, গেম, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য রয়েছে ২৫৬ জিবি এমডটটু এসএসডি স্টোরেজ। যা ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে।

দৃষ্টিনন্দন কালো রঙের ল্যাপটপদুটিতে ব্যবহৃত হয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ম্যাট এলইডি ব্যাকলিট ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করে চোখকে আরাম দেবে।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ৩৬ ওয়াট আওয়ারের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ৫২০ মিনিট ব্যাকআপ দিতে সমর্থ। স্পষ্ট ও জোড়ালো শব্দের জন্য রয়েছে দুইটি বিল্ট ইন ২ ওয়াটের স্পিকার। স্পষ্ট ভিডিও কল ও কনফারেন্সের জন্য রয়েছে ১ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা এবং বিল্ট ইন মাইক্রোফোন।

মাল্টি-ল্যাঙ্গুয়েজ আইসোলেটেড কিবোর্ড এবং মাইক্রোসফট পিটিপি মাল্টি-জেসচার ও স্ক্রলিং ফাংশনসহ বিল্ট-ইন ক্লিক প্যাড থাকায় এই ল্যাপটপে টাইপিং হবে দ্রুত ও মসৃণ। এতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপে বাংলা লিখতে পারবেন।

ল্যাপটপগুলোতে কানেকটিভিটির জন্য রয়েছে ১টি করে ইউএসবি টাইপ এ ২.০ এবং ৩.২ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, মাইক্রোএসবি কার্ড রিডার, ২টি এমডটটু কার্ড স্লট, ব্লুটুথ ভার্সন ৫.১, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ৫.০, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি।

ল্যাপটপদুটির ডাইমেনশন ৩২৪.৯/২১৯.৫/১৭.৯ মিমি। ব্যাটারিসহ ওজন মাত্র ১.২৯ এবং ১.৩৫ কেজি। ল্যাপটপগুলোতে ২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন গ্রাহকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি