শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

ওয়ালটনের নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৯’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: আগামী প্রজন্মের জন্য ‘নেক্সজি’ সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়লো দেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ।

সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘নেক্সজি এন৯’। দৃষ্টিনন্দন ডিজাইনের ৫০ মেগাপিক্সেলের ট্রিপল এআই রিয়ার ক্যামেরার ফোনটিতে রয়েছে ১২ জিবি র‌্যাপিড মেমোরি, পাঞ্চ-হোল এইচডি প্লাস রেজ্যুলেশনের বিশাল ডিসপ্লে, সুপার সনিক সাউন্ড কোয়ালিটি, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, মিরর বø্যাক, ক্রোম হোয়াইট ও মিস্টিক ছাইয়ান এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া এই ফোনটির দাম পড়বে ১৭ হাজার ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (যঃঃঢ়ং://ধিষঃড়হঢ়ষধুধ.পড়স.নফ/) এবং ওয়ালটন ডিজি-টেক (যঃঃঢ়ং://ধিষঃড়হফরমরঃবপয.পড়স) থেকে ফোনটি কেনা যাচ্ছে।

ওয়ালটন মোবাইল ব্র্যান্ডিং বিভাগের ইনচার্জ মাহবুব-উল হাসান মিলটন জানান, অ্যান্ড্রয়েড ১৩ ডিডো অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যবহারকারী এতে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২ এমপি২। যার ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং, দ্রæত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

ফোনটিতে হিলিও জি-৮৫ গেমিং প্রসেসর ব্যবহৃত হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যস্ত স্টোরেজ পাওয়া যাবে। ব্যাটারিসহ ফোনটির ওজন মাত্র ২১৯ গ্রাম হওয়ায় ফোনটি বহন করা যাবে স্বাচ্ছন্দে।

নতুন এই স্মার্টফোনে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। রয়েছে ৯০ হার্জের রিফ্রেশরেট ও ১৮০ হার্জের টাচ স্যাম্পিøং রেট। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ট্রিপল ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। এর পাশাপাশি আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি ব্যাটারি।

এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ব্রিদিং লাইটের মতো অত্যাধুনিক প্রযুুক্তির ফিচার। ব্রিদিং লাইট এক ধরনের নোটিফিকেশন অ্যালার্ট সিস্টেম। যা চার্জে থাকা অবস্থায় ফোনে আসা সব ধরনের ইনকামিং কল ও বিভিন্ন ধরনের মেসেজের নোটিফিকেশন দেখাবে। মেসেজ বা কল রিসিভ করার পূর্ব পর্যন্ত এসব নোটিফিকেশন বিশেষ লাইটিং সিস্টেমে আনরিড হিসেবে দেখাবে।

ফোনটির অন্যান্য দারুণ ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন, ডায়নামিক ক্যাপসুল, স্মার্ট কন্ট্রোল, স্মার্ট মোশন, স্মার্ট লক, অ্যাপ লক, ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট, গেম বুস্টার ও মোবাইল গার্ডিয়ানের মতো সুবিধা।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহক।#

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি