শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.3 C
Dhaka

ওয়ালটনের দুই মডেলের মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ডিজিটাল ডিভাইস বাজারে সাশ্রয়ী মূল্যে স্লিম ডিজাইনের মনিটর দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ফুল এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ ওয়ালটনের ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ (WD215V04) মডেলের মনিটর আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ৯ হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আগে এই মডেলটির দাম ছিল ১২ হাজার ৮৫০ টাকা। আর ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৫ (WD215V05) মডেলের মনিটরটি কেনা যাচ্ছে ৯ হাজার ৯৫০ টাকায়। এই মডেলে দাম কমেছে ৩ হাজার ৬০০ টাকা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নজরকাড়া ডিজাইন ও স্মুথ ফিনিশিং সমৃদ্ধ সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ মডেলের মনিটরে ব্যবহারকারী ঝকঝকে ছবি দেখার অভিজ্ঞতা পাবেন। এই মনিটরটি ফুল এইচডি রেজুলেশন, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং ১২এমএস রেসপন্স টাইম ফিচার সমৃদ্ধ। বিল্টইন সাউন্ড সিস্টেম ছাড়াও এতে আরো রয়েছে একটি করে ভিজিএ, এইচডিএমআই ও ডিসি ইন পোর্ট। বহুমুখী কানেক্টেভিটি এই মনিটরটিকে গুরুত্বপূর্ণ কাজ ও গেম খেলা উভয়ের জন্য বেশ উপযোগি করেছে।

এদিকে ২১.৪৫ ইঞ্চির ডব্লিউডি২১৫ভি০৫ মডেলের মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন যা সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। সেই সাথে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। এর ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। ফলে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ৩০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার গামুট ৭২% এনটিএসসি। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের কারণে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা। এই মনিটরে রয়েছে দুটি এইচডিএমআই, একটি ডিসপ্লে ও ডিসি ইন পোর্ট। এতে রয়েছে দুই ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও ইন পোর্ট।

ওয়ালটন মনিটরে স্পেয়ার পার্টসসহ ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্যানেল ও অ্যাডাপ্টার অথবা পাওয়ার সাপ্লাই বোর্ডে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি