রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
33 C
Dhaka

ক্ষুদ্র অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা প্রতিরক্ষায় ভূমিকা রাখবে “ওএনডিসি”

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ২২ অক্টোবর বেসিস সম্মেলন কেন্দ্রে “ ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) – ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যত ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় I দেশের বড় বড় প্রতিষ্ঠিত ই-কমার্স প্ল্যাটফর্মসহ অনুষ্ঠানে আলোচনা করেন বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বেসিস ও অন্যান্য বাণিজ্য সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।

ভারতের ONDC বাস্তবায়নকারী সংগঠন ONDC, India র প্রধান নির্বাহী জনাব টি কোশি মূল আলোচক হিসাবে ONDC, তার কাজের পরিধি, এর সম্ভবনা ও চ্যালেঞ্জ উপস্থাপন করেন I টি কোশি বলেন যে ডিজিটাল ব্যবসার এই ওপেন নেটওয়ার্ক ই-কমার্স ব্যবসায় নতুন বিপ্লব আনতে যাচ্ছে I ONDC কোনো নতুন প্লাটফর্ম না, এটি একটি নেটওয়ার্ক বা পদ্ধতি যার মাধ্যমে ডিজিটাল কমার্স সম্পর্কিত সকল অংশীদাররা একটি অভিন্ন প্রটোকল দ্বারা একে অন্যের সাথে যোগাযোগ করে I এই পদ্ধতির বা নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হবে ছোট বা ক্ষুদ্র অনলাইন ব্যাবসায়ীদের I দেশি বিদেশী বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম যাতে বাজারে একক আধিপত্য বিস্তার করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বঞ্চিত না করতে পারে সেটি ONDC নেটওয়ার্ক তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য I

বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন যে ভারতের মতো নতুন এই নেটওয়ার্ক বাস্তবায়নে সরকারের সাথে প্রাইভেট সেক্টর এক সাথে কাজ করা উচিত I এই ক্ষেত্রে বেসিস বানিজ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাঙ্কসহ সকলকে সব ধরণের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত I অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিভিশনের মহা ব্যবস্থাপক মেজবাউল হক বলেন যে সাম্প্রতিক সময়ে একটি দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার জন্য পুরো সেক্টর সম্পর্কে আস্থাহীনতা তৈরী হয়েছে I এটি থেকে উত্তরণের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে I

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ই-কমার্স সেলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন যে ONDC নেটওয়ার্ক বড় বিদেশী প্লাটফর্ম যাতে বাজার থেকে ছোট ব্যবসায়িদের বিতাড়িত করতে না পারে তার রক্ষাকবচ হিসাবে কাজ করতে পারে I বাণিজ্য মন্ত্রণালয় এক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব সগরই বাংলাদেশের ডিজিটাল কমার্সের জন্য উপযোগী ওপেন নেটওয়ার্ক নীতিমালা তৈরির কাজ শুরু করবে I বেসিসসহ অন্যান্যদেড় মতামত নিয়েই এই নীতিমালা তৈরী করা হবে I

আলোচনা সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর I অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিন হেলালী, এসএমইএফ এর মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার, পাঠাও এর প্রধান নির্বাহী ও বেসিসের পরিচালক ফাহিম আহমেদ, মাস্টারকার্ডের বাংলাদেশ প্রধান ও বেসিসের পরিচালক সৈয়দ আহমেদ মোহাম্মদ কামাল, বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, চালডাল-এর পরিচালক ও বেসিস ডিজিটাল কমার্স স্ট্যান্ডিং কমিটির প্রধান জিয়া আশরাফ, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল, সেবা প্লাটফর্ম-এর প্রধান আদনান ইমতিয়াজ, এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জয়ন্ত কে ভৌমিক, টালিখাতার প্রধান ডঃ শাহাদাত খান সহ অন্যান্যরা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি