শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম-পলক

টেকভিশন২৪ ডেস্ক: “সিনেমা প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে এবং এই বছরের মধ্যে রাজশাহীতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। আর বাকি বারোটা ২০২৫ এর মধ্যে নির্মাণ করা হবে। এছাড়া, আগামী দিনে সাইবার জগৎ-কে নিরাপদ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে অন্যতম একটি উদ্যোগ হিসেবে “অন্তর্জাল” নামক একটি চলচ্চিত্র নির্মাণ প্রায় শেষের দিকে, যার ইংরেজি অর্থ হচ্ছে “ইন্টারনেট”।” তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি শনিবার ২২ অক্টোবর ২০২২ রাতে ঢাকার মহাখালীর এস.কে.এস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অ্যাকশন-থ্রিলার বাংলাদেশী চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন” এর প্রদর্শন শেষে তাঁর বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন যে, বাংলাদেশের তরুণ-তরুণীরা ও দামাল ছেলে-মেয়েরা চলচ্চিত্র অঙ্গন কাপাচ্ছে। তারা পুরো বাংলাদেশকে বিশ্বাঙ্গনে নিয়ে যাচ্ছে যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। আমাদের তরুণরা আগামীদিনের বঙ্গবন্ধুর একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবে আর সেই যাত্রাটা শুভ সূচনা হয়েছে মাত্র। তিনি আরো বলেন, “পথ অনেক দূর বাকি আছে। এ কারণে বলব যে চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়েই কিন্তু আমরা সমাজের নাগরিককে সচেতন করতে পারি আবার একই সাথে সুস্থ বিনোদন দিতে পারি।”

পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি

তিনি তার বক্তব্যে আরো বলেন, “বাংলা হোক ইংরেজি হোক আমি সিনেমার পাগল একদম ছোটবেলা থেকে। অনেকদিন আমরা আসলে বাংলা সিনেমা মন মত দেখতে পারতাম না। সিনেমা হলে এসে দেখার পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই পরিবেশটা আবার ফিরে এসেছে। আমরা সবাই সিনেমা হলে আসবো, সিনেমা দেখব, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করব এবং আশা করবো যে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বাঙ্গন দখল করবে।”

সবশেষে প্রতিমন্ত্রী “অপারেশন সুন্দরবন” এর পরিচালক দীপংকর দীপন ও অভিনয় শিল্পী-সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা চাই আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে তারা আমাদের দেশের মানুষের মন জয় করুক, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুক, সমাজটাকে প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করুক, আর বিশ্বাঙ্গনে আমাদের শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র বিশ্বজয় করুক।”

উল্লেখ্য, সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র‌্যাবের দুঃসাহসী অভিযানের ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

শনিবার “অপারেশন সুন্দরবন” এর এই বিশেষ শো-তে চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন-সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মনির খান শিমুল, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, বিদ্যা সিনহা মীমসহ প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি