বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
29.4 C
Dhaka

ঐক্যডটকম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ১৪ ক্যাটাগরিতে পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের গর্বের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শেখ রাসেল সেনানিবাস মাঠে অনুষ্ঠিত হলো বাংলা সঙ্গীতে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ আয়োজন ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর ১৭তম আসর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে মঙ্গলবার আয়োজিত উৎসব শুরু হয় শেখ রাসেলকে উৎসর্গ করা একটি গানের মধ্য দিয়ে।

শেখ রাসেল দিবসে আয়োজিত সঙ্গীতের আড়ম্বরপূর্ণ উৎসবে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তারকাবহুল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বরেণ্য কণ্ঠশিল্পী ও সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননায় সম্মানিত করা। শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সনদ তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সম্মানী তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সেসময় কিংবদন্তী এ শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং সভাপতি শাহীন আকতার রেনী।

মনমাতানো আয়োজনে ১৪ ক্যাটাগরিতে ২৫ জন সংগীতশিল্পী ও কলাকুশলীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন, লিলি ইসলাম, চন্দনা মজুমদার, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী, মানাম আহমেদসহ প্রতিথযশা ব্যক্তিত্বরা।

পদক উৎসবে দুই কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা নিজেদের সুর করা গান উপহার দেন দর্শক শ্রোতাদের। সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আরা। সুরের মূর্চ্ছনায় হৃদয়-মন ভরিয়ে দেন মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও মানাম আহমেদ। এছাড়াও ছিলেন শামা রহমান, শুভ্র দেব, লিনু বিল্লাহ, শফি মণ্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অংকন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনা, তরিক মৃধা, তৃষা, মৌমিতা, বৃষ্টি, লাবিবা, সিঁথি, পূর্ণী, সুজন আরিফ, বিজয় মামুন, মেজবাহ বাপ্পী, ম্যাক আপেলসহ জনপ্রিয় শিল্পীরা।

বিভিন্ন পারফরম্যান্সে অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা, রমা, পায়েল ত্রিপুরা, ঈশিকা। কোরিওগ্রাফিতে ছিল ঈগল ড্যান্স গ্রুপ।

শিল্পী মমতাজ ও রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসরের।

অপু মাহফুজ ও কোনালের সঞ্চালনায় ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ২৮শে অক্টোবর শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে।

যারা পুরস্কার পেলেন

নজরুল সঙ্গীতে প্রিয়াংকা গোপ শ্রেষ্ঠ এবং নজরুল সঙ্গীতের চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য পুরস্কার অর্জন করেন সাদিয়া আফরিন মল্লিক। রবীন্দ্র সঙ্গীতে শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন শামা রহমান। লোকসঙ্গীতে শ্রেষ্ঠ শিল্পীর সম্মাননা পান বাউল সুকুমার।

দৃষ্টি প্রতিবন্ধী রুবা, টুংটাং ও আশিক পান উচ্চাঙ্গ সংগীতে পুরস্কার। মিউজিক ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নির্মাতা পিপলু আর খান ও শিল্পী সুস্মিতা আনিস।

চলচ্চিত্রে শ্রেষ্ঠ গীতিকার মীর সাব্বির, শ্রেষ্ঠ সুরকার ইমন চৌধুরী ও শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল, আধুনিক গানে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও কিশোরকে পুরস্কার দেয়া হয়।

গত ১০ বছরে চলচ্চিত্রের গানে সেরা গীতিকার কবির বকুল, শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস ও শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর পুরস্কার পান চন্দন সিনহা। সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বাপ্পী। সেরা ব্যান্ড এর পুরস্কার জেতে রেনেসাঁ। সেরা নবাগত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। সেরা প্রযোজনা প্রতিষ্ঠান টি এম রেকর্ডস। বিষয়ভিত্তিক গানে শ্রেষ্ঠ গীতিকার জুলফিকার রাসেল, সেরা সুরকার শফিক তুহিন ও সেরা শিল্পী ঝিলিক। ফোক ফিউশনে শ্রেষ্ঠ শিল্পী সাব্বির নাসির এবং শ্রেষ্ঠ দ্বৈতশিল্পী হয়েছেন হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি