শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.9 C
Dhaka

এবার মেসেজ এডিটের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবহারকারীদের মেসেজ এডিট বা সম্পাদনার সুযোগ দিতে যাচ্ছে হোয়া্টসঅ্যাপ।  প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগন্যালের পর এই ঘোষণা দিল জনপ্রিয় চ্যাটিং অ্যাপটি।

হোয়াইটঅ্যাপ জানায়, পাঠানো বার্তা ১৫ মিনিট পর্যন্ত সম্পাদনার সুযোগ থাকবে।  ইনস্ট্যান্ট-মেসেজিং পরিষেবাটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার অংশ। যার জনপ্রিয় দুটো উইন্ডো ফেসবুক ও ইনস্টাগ্রাম।

আগামী সপ্তাহে সারা বিশ্বের ২০০ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি উপভোগ করতে পারবে।

গতকাল সোমবার (২২ মে) এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, ভুল বানান সংশোধন থেকে অতিরিক্ত শব্দ যোগের সুবিধা দিয়ে চ্যাটের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে সংস্থাটি আগ্রহী।

এর জন্য পাঠানো মেসেজ দীর্ঘক্ষণ চেপে ধরতে হবে। এরপর মেনু থেকে ‘এডিট’ নির্বাচন করে সম্পাদনা করা যাবে। যা ১৫ মিনিট সময়ের মধ্যে দেখা যাবে। ওই মেসেজকে ‘সম্পাদিত’ হিসেবে ট্যাগ করা হবে। যার মাধ্যমে বিষয়বস্তু বা বার্তা পরিবর্তন সম্পর্কে সচেতন হতে পারবেন প্রাপক। তবে পরিবর্তনের ক্রম দেখানো হবে না।

অবশ্য মেটার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক পোস্টের ক্ষেত্রে এডিট অপশনটি এক দশকের বেশি সময়জুড়ে চালু রয়েছে। যেখানে সম্পাদনার ইতিহাস সহজেই দেখা যায়।

এছাড়া ইলোন মাস্ক মালিকানা নেয়ার পর গত বছর বলা হয়, যারা অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট পরিচালনা করবেন, তারা ৩০ মিনিটের মধ্যে টুইট সম্পাদনার সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি