রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

এবার ডাক অধিদপ্তরে যুক্ত হচ্ছে ডাক টাকা

ডিজিটাল আর্থিক সেবা প্রদান ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে নগদ লেনদেনকে ডিজিটাল লেনদেনে রূপান্তর এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ডাক অধিদপ্তর এবং ডি মানি (ডাক টাকা) বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর উপস্থিতিতে আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ডাক অধিদপ্তরের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং ডি মানি বাংলাদেশ লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশীর কবির চুক্তিতে স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর – উর- রহমান এবং ডি মানি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আরেফ বশীর এসময় উপস্থিত ছিলেন।

নিরাপদ, শক্তিশালী পেমেন্ট সার্ভিস প্লাটফরমের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল আর্থিক পরিবেশ গড়ে তোলা ডি মানির অন্যতম লক্ষ্য। এছাড়াও ডাক টাকার মাধ্যমে ডাক অধিদপ্তরের আর্থিক সেবা সমূহের ডিজিটালাইজেশন, ডিজিটাল কমার্স পেমেন্ট, যাবতীয় ইউটিলিটি বিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাসমূহ, সকল প্রকার বৃত্তি – উপবৃত্তির টাকা গ্রহণে, যাবতীয় ঋণ, অনুদান ও যাবতীয় চার্জ, বিবিধ চালান জমা ও ক্ষতিপুরণের অর্থ ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।

ক্যাশলেস সমাজ বিনির্মাণে গত দুই বছরে নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের পর ডাক টাকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দ্বিতীয় উদ্যোগ। এই উদ্যোগের ফলে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও এক ধাপ এগিয়ে গেলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি