শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
25.6 C
Dhaka

একদিনেই ১০ লাখ ব্যবহারকারী পেয়েছে মাইক্রোব্লগিং সোশ্যাল প্লাটফর্ম ব্লুস্কাই

টেকভিশন২৪ ডেস্ক: জনসাধারণের জন্য উন্মুক্ত করার মাত্র একদিনের মাথায় প্রায় ১০ লাখ ইউজার বা ব্যবহারকারী পেয়েছে মাইক্রোব্লগিং সোশ্যাল প্লাটফর্ম ‘‌ব্লুস্কাই’। এতে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৮৫ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি প্লাটফর্মটিতে সাইন আপ করেছে ৪০ লাখের বেশি মানুষ। খবর এনগ্যাজেট।এর আগে এক বছর ধরে পরিষেবাটি শুধু বেটা ভার্সনে ছিল।

আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার পর প্রায় ৩০ লাখের বেশি ব্যবহারকারী পেয়েছেন প্লাটফর্মটি।একটি অনলাইন ট্র্যাকারের মতে, বর্তমানে এটি প্রায় ৪০ লাখ ব্যবহারকারী সাইন আপ করেছে।টুইটারের একটি অভ্যন্তরীণ প্রকল্প হিসেবে ২০১৯ সালে ব্লুস্কাইর যাত্রা শুরু হয়। নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার পর জ্যাক ডরসি সমর্থিত প্লাটফর্মটি সম্পর্কে এখন বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। পাশাপাশি এমন ইঙ্গিতও পাওয়া গেছে, টেক্সটভিত্তিক টুইটারের বিকল্পের জন্য বাজারকে পুরোপুরি দখল করতে পারেনি মেটা। গত সপ্তাহে মেটা ঘোষণা করেছে, কোম্পানিটির থ্রেড অ্যাপটিতে প্রতি মাসে ১৩ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।জে গ্র্যাবার বলেছেন, ‘ব্লুস্কাই ধীরগতিতে এগোতে চায়, যাতে তারা শক্ত প্লাটফর্ম তৈরি করতে পারে। পাশাপাশি অভ্যন্তরীণ প্রটোকল ও অতিরিক্ত চাপ ছাড়াই যাতে ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে পারে।’

এদিকে অ্যাপের কাস্টম ফিডগুলোয় ত্রুটিসহ সম্প্রতি ব্লুস্কাইর সাইটে কিছু প্রযুক্তিগত সমস্যাও সৃষ্টি হয়েছিল। যদিও সব ধরনের ত্রুটি কয়েক ঘণ্টার মধ্যে সমাধান করা হয়েছে বলে জানিয়ে দেয় কোম্পানিটি।ব্লুস্কাই দেখতে কিছুটা থ্রেড বা এক্সের মতো। তবে মৌলিকভাবে এটি একটি ভিন্ন ধরনের প্লাটফর্ম। বিকেন্দ্রীভূত সামাজিক মিডিয়ার জন্য ক্রমবর্ধমান আন্দোলনের অংশ এটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি