শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

মাই ই-কিডস ও ড্যাফোডিল স্কুলের উদ্যোগে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের আধুনিক প্রযুক্তিজ্ঞান উন্নত করা, তাদের মাঝে উদ্যোক্তাবৃত্তির প্রতি উৎসাহ ও উদ্দীপনা তৈরি করা এবং  ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরির লক্ষ্যে  আজ ১০ ফেব্রæয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে রাজধানীতে ‘কৌতুহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’। এই সহযোগিতামূলক প্রয়াসের লক্ষ্য কিডস পাজল, স্টিম প্রজেক্ট, কোডিং চ্যালেঞ্জ এবং জুনিপ্রেনিউরদের ব্যবসায়িক প্রতিযোগিতা সহ আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের উদ্ভাবনীশক্তিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত ছিল।

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক এবং ঢাকা -১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, এমপি  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক (বিজনেস ডেভেলাপমেন্ট)  মিস সারওয়াত রেজা ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান মাহামুদ এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনোপেনিউর অলিম্পিয়াড ২০২৪ এর চীফ কো- অডিনেটর উপাধ্যক্ষ মোহসিনা শারমিন নিশাত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম, ধানমন্ডি ব্রাঞ্চ।

উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত (বাংলা ভার্সন) ও  ওয়াহিদা ইসলাম ঝুমুর (ইংলিশ ভার্সন)।

সকালে ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড প্যাসিফিকের (এইউএপি) সভাপতি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। ইংলিশ মিডিয়াম এবং ইংরেজী সংস্করণ উভয় প্রকারের প্রতিষ্ঠান সহ ৫০ টি স্কুলের ১০০০ এরও বেশি অংশগ্রহণকারী সারা দিন তাদের দক্ষতা এবং উদ্ভাবন সাগ্রহে প্রদর্শন করেছে। প্রোগ্রামটিতে ধাঁধা-সমাধান, ঝঞঊগ প্রকল্প, কোডিং প্রতিযোগিতা এবং জুনিপ্রেনিউরদের প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

অলিম্পিয়াডে মর্যাদাপূর্ণ ‘সুপার টেকনো কিডস’ টাইটেল অতিরিক্ত মাত্রা যোগ করেছে। ‘সুপার টেকনো কিডস’ বিজয়ী হয়ে ল্যাপটপ জিতে নেয় গ্রæপ এ তে  ড্যাফোডিল ইন্টারনাশনাল স্কুলের (গ্রেড-কেজি) শিক্ষার্থী রুফাইদা খান আজরা, গ্রæপ বি তে নাইস  স্কুল এন্ড কলেজের (গ্রেড- ২) শিক্ষার্থী জাহিয়ান রাইফ ইসলাম এবং গ্রæপ সি তে ড্যাফোডিল ইন্টারনাশনাল স্কুলের (গ্রেড- ৯) শিক্ষার্থী মারিয়া রহমান মাইসা।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির যে রূপকল্প করেছেন সে রূপকল্পকে বাস্তবে রূপদানের জন্য মাই ই কিডস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত এই টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত, ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০৪১’-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রচারের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করা। আমাদের দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নেয়ার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এধরনের কাজে সবসময় অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে আমি বিশ^াস করি। 

প্রতিযোগিতার পাশাপাশি, ডিআইএস অনেক বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করে, যেমনঃ একটি ট্রামপোলিন, পাপেট শো, প্যালিওন্টোলজি প্রদর্শনী, লেগো রোবোটিক্স ডেমো, হিউম্যানয়েড রোবোটিক্স ডেমো, এবং লাইভ বিজ্ঞান পরীক্ষা, যা ছাত্র এবং অভিভাবক উভয়ের জন্য আকর্ষক ডাইভারশান প্রদান করে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ-সচেতন ফ্যাশন শো যাকে বলা হয় ‘ট্র্যাশন শো’, যা সম্পূর্ণভাবে ডিআইএস কমিউনিটি সার্ভিস ক্লাবের ছাত্রদের দ্বারা আয়োজন করা হয়েছিল। তারা পুনর্ব্যবহারযোগ্য আইটেমগুলি থেকে পোশাক তৈরি করে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে তাদের সৃজনশীলতা প্রদর্শন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি