শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

সস্তায় শিক্ষার্থীদের জন্য নতুন ল্যাপটপ আনল আসুস

টেকভিশন২৪ ডেস্ক: অফিস ও শিক্ষাকাজের জন্য বাজেটবান্ধব নতুন ল্যাপটপ ক্রোমবুক সিএম১৪ ভারতের বাজারে নিয়ে এসেছে আসুস। অন্যান্য বাজারে ল্যাপটপটির বিভিন্ন সংস্করণ পাওয়া গেলেও ভারতের বাজারে শুধু নির্দিষ্ট একটি মডেল চালু করেছে আসুস।

ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। যার রেজল্যুশন ১৯২০X১০৮০ পিক্সেল। এর সঙ্গে রয়েছে ৬০ হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস ২২০ নিটস। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক কোম্পানিও৫২০ চিপসেট, যার সঙ্গে দেয়া হয়েছে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ১২৮জিবি ইএমএমসি স্টোরেজ সিস্টেম। ক্রোমবুকটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ক্রোমওএস। ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে চিকলেট কিবোর্ড। যোগাযোগ বা কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩, ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার পোর্ট।

এছাড়া প্রাইভেসি শাটারসহ একটি ৭২০ পিক্সেলের ফ্রন্ট এইচডি ওয়েবক্যাম রয়েছে। সুরক্ষার জন্য টাইটান সি চিপ ও একটি কেনসিংটন ন্যানো সুরক্ষা স্লট অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিভাইসটি ৪৫ ওয়ার্টের চার্জিং সমর্থন করে। ভারতের বাজারের জন্য আসুস ক্রোমবুক সিএম১৪-এর দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি