শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.3 C
Dhaka

‘এআই থেকে একচেটিয়া মুনাফাকে প্রধান্য দিচ্ছে বড় বড় কোম্পানিগুলো’

টেকভিশন২৪ ডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মুনাফা অর্জন করাকেই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘এআই থেকে বিপুল মুনাফা অর্জন করতে গিয়ে বড় বড় কোম্পানিগুলো যে ঝুঁকি তৈরি করছে, সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় গুতেরেস এমন মন্তব্য করেন। এ সময় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিটি অগ্রগতি অনাকাঙ্ক্ষিত হুমকি বাড়িয়েছে। একে তো জলবায়ু সঙ্কটের মতো বিপদ আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে এআই নামের আরেক বিপদ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনা সঙ্কই মোকাবিলা করার সক্ষমতা নেই।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে গুতেরেস আরও বলেন, টেকসই উন্নয়নে এআই প্রযুক্তির নিঃসন্দেহে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু এই প্রযুক্তি যেভাবে বিস্তার লাভ করছে, তাতে অর্থনীতিতে বিদ্যমান বৈষম্য আরও প্রকট হবে।

গুতেরেস অভিযোগ করে বলেন, বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানবাধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক প্রভাব উপেক্ষা করে এআই থেকে বিপুল মুনাফা অর্জনকেই প্রধান্য দিচ্ছে।

তবে প্রযুক্তি জায়ান্টগুলো এ সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ক্ষতিকর উদ্দেশ্যে এআই ব্যবহার করে না। এআই ব্যবহারের মাধ্যমে বরং কর্মসংস্থান আরও বাড়বে বলে তারা দাবি করেছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি