শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

উবার আজ থেকে দেশের ৮টি বিভাগের ২০টি শহরে পাওয়া যাবে

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে দেশের ৮টি বিভাগের ২০টি শহরে পাওয়া যাবে উবার। নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যোগাযোগের সেবা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের আস্থাভাজন রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে উবার। রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মটো ইত্যাদির মতো দুই, তিন ও চার চাকার বিভিন্ন ধরনের সার্ভিস উবারের প্ল্যাটফর্মে আছে। এর ফলে শহর জুড়ে চলাচল এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে। পাশাপাশি, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক চালকদের জন্য উপার্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, বাগেরহাট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনা এবং কক্সবাজারে উবারের সেবা চালু আছে। এছাড়া, পুরো দেশজুড়ে একটি বাটনে চাপের মাধ্যমে সহজেই রাইডশেয়ারিং সুবিধা প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি ঊনিশ ও বিশতম শহর, গাজীপুর ও নাটোরে মটো সেবা চালু করেছে উবার। এখন ২০টি শহরের প্রতিটিতেই উবার মটো চালু আছে, উবারএক্স চালু আছে ৫টি শহরে, উবার প্রিমিয়ার ১টি শহরে, উবার সিএনজি ৩টি শহরে, রেন্টাল ৩টি শহরে, ইন্টারসিটি ৪টি শহরে এবং উবারএক্সএল চালু আছে ২টি শহরে।

দেশজুড়ে ব্যবসা সম্প্রসারণের এই মাইলফলক অর্জন উপলক্ষে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মোঃ আরমানুর রহমান বলেন, “বাংলাদেশজুড়ে ২০টি শহরে সেবা সম্প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে যাত্রী ও চালক সবাই আমাদের সেবা গ্রহণ করতে পারছেন। উবারের কাছে কমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে, সাড়ে পাঁচ বছরের কিছু বেশি সময়ের মধ্যে এসব শহরের মানুষদের জীবনে আমরা ছাপ ফেলতে পেরেছি। গ্রাহকদের যাতায়াতের চাহিদা পূরণে দ্বিগুণ উদ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য বাজারে কোন পণ্যের প্রয়োজনীয়তা বেশি, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমরা। আমাদের যাত্রা সবে শুরু হচ্ছে। সামনের বছরগুলোতে আরও অনেক মাইলফলকের অর্জন উদযাপনের ব্যাপারে আমরা আশাবাদী।”

সম্প্রতি চালকদের জন্য বেশ কিছু নতুন ফিচারও চালু করেছে উবার। এসব ফিচার তাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। চালক ও যাত্রী উভয়ের হতাশা দূর করতে উবার এখন আগে থেকেই চালকদের ট্রিপের গন্তব্য দেখায়। এর ফলে চালকরা গন্তব্য দেখে ট্রিপ গ্রহণ করতে পারেন। এটি ট্রিপ শুরু হওয়ার আগে চালকদের ভাড়া পরিশোধের পদ্ধতিও (নগদ বা অনলাইন) দেখায়। ফলে চালকরা নিজেদের পছন্দমতো শুধু নগদ টাকা দিয়ে ভাড়া পরিশোধ করা হবে এমন রাইড বেছে নিতে পারেন। এসব নতুন ফিচার চালু হওয়ার ফলে, রাইড ক্যান্সেলেশন নিয়ে চালক ও যাত্রীদের দীর্ঘদিনের করা অভিযোগের পরিমাণ কমে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি