বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ঈদ উপলক্ষ্যে ওয়ালটন কম্পিউটার পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ কেনায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনলাইন থেকে ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসিসহ সব ধরনের পণ্য ও এক্সেসরিজে ‘ঈদ উল্লাস অফার’ শীর্ষক এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ঈদ উপলক্ষ্যে দেয়া এ সুবিধা উপভোগ করা যাচ্ছে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, দেশের একমাত্র ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবার হাতে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে তৈরি প্রযুক্তিপণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন। যা দেশের ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রেতারা যাতে সহজেই প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসটি হাতের নাগালে পেতে পারেন সে জন্য সারা বছরই সব শ্রেণি পেশার মানুষকে নানা সুবিধা দেয়া হচ্ছে। এবারের ঈদুল ফিতরেও কম্পিউটার পণ্য ও এক্সেসিরজ ক্রেতাদের জন্য ‘ঈদ উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, ওয়ালটন ই-প্লাজা (https://cutt.ly/h4ORA3L) এবং ওয়ালটন ডিজি-টেক (https://cutt.ly/x4ORCoA) ওয়েবসাইট থেকে ঘরে বসেই পণ্য ক্রয়ে ‘ঈদ উল্লাস অফার’ উপভোগ করতে পারছেন গ্রাহকরা। ৬ মাসের ইএমআই (কার্ড পেমেন্ট) এর ক্ষেত্রেও এ সুবিধা থাকছে। পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে অর্ডারকৃত পণ্যে রয়েছে ফ্রি হোম ডেলিভারি।

জানা গেছে, বর্তমানে ৩২টি ব্র্যান্ড নামে ১৭টি ক্যাটাগরির ৪৪টি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন কম্পিউটার। বছরব্যাপী মূল্যছাড়ের পাশাপাশি ইএমআই ও কিস্তি সুবিধা, এক্সচেঞ্জ অফারসহ ওয়ালটন কম্পিউটার পণ্য ও এক্সেসরিজে নানান ক্রেতাসুবিধা দেয়া হচ্ছে।

বর্তমানে বাজারে রয়েছে নানান মডেল ও ফিচারের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি।

মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি