বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
20.9 C
Dhaka

ঈদ অফারের সাথে রহস্য উন্মোচনের সুযোগ নিয়ে এসেছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: ঈদ-উল-আযহা উপলক্ষে মিস্ট্রি বক্সসহ চমৎকার সব উপহারের কথা ঘোষণা করেছে তরুণদের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। এর মাধ্যমে গ্রাহক ও ভক্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চায় ব্র্যান্ডটি।

ইনফিনিক্স দু’টি ভাগে এসব উপহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে: প্রথমত, ইনফিনিক্সের স্মার্টফোন ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাগ এবং একটি ব্লুটুথ নেকব্যান্ড। দ্বিতীয়ত, ব্র্যান্ডের সকল ভক্তদের জন্য থাকছে ইনফিনিক্সের ফেসবুক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি মিস্ট্রি বক্স জিতে নেওয়ার সুযোগ। আগামী ২০ জুন থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন পর্যন্ত।

ইনফিনিক্স জানিয়েছে, তাদের নতুন ফোন হট ৩০ বা নোট সিরিজের যেকোনো ফোন কিনলেই ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম মানের ব্যাগ এবং একটি ব্লুটুথ নেকব্যান্ড। গেমিং স্মার্টফোন ইনফিনিক্স হট ৩০-তে মাত্র ১৪,৯৯৯ টাকায় (৪+১২৮ জিবি-র জন্য) পাওয়া যাচ্ছে হেলিও জি৮৮ অক্টা-কোর গেমিং ইঞ্জিন, ৫০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারির সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৯০ হার্জ ১০৮০ পি ৬.৭৮″ সুপার ব্রাইট ডিসপ্লে।          

নোট সিরিজের নোট ১২ ২০২৩-এ আছে ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ হাই-পারফরম্যান্স মনস্টার ইঞ্জিন, ৬.৭″ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি। সাথে থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ প্রযুক্তি। আর নোট ১২ প্রো-তে এই সবকিছুর সাথে আরও আছে উন্নত মানের ক্যামেরা ও স্টোরেজ ক্যাপাসিটি। নোট ১২ ২০২৩ ও নোট ১২ প্রো পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৯,৯৯৯ এবং ২৬,৪৯৯ টাকায়।

আর মিস্ট্রি বক্স জেতার সুযোগের পেতে ভক্তদের অংশগ্রহণ করতে হবে ইনফিনিক্সের ফেসবুক ক্যাম্পেইনে। ব্র্যান্ডটির অফিশিয়াল পেজে শেয়ার করা ক্যাম্পেইন পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ার করলে দৈবচয়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হবে।

এছাড়া, দারাজ থেকে ইনফিনিক্স ফোন কিনলে ক্রেতারা পাবেন বিশেষ ছাড়। পাশাপাশি, অফলাইনেও বেশ সরব হচ্ছে ইনফিনিক্স। এবছর ৩০ টি আউটলেট চালু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। যার মধ্যে বেশকিছু আউটলেট ক্রেতা ও ভক্ততদের স্বাগত জানাতে প্রস্তত। আরও বিস্তারিত জানতে জন্য ক্রেতা ও ভক্তদের ইনফিনিক্সের ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি