বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
25.4 C
Dhaka

‘ইশো’ এবং ‘ক্লাবহাউজ’ নিয়ে এলো লাইফস্টাইল কালেকশন

দেশের উদ্ভাবনী এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘ইশো’ এবং স্বনামধন্য পোশাক ব্র্যান্ড ‘ক্লাবহাউজ’ একযোগে তাদের গ্রাহকদের জন্যে আনতে চলেছে কিছু ট্রেন্ড-সেটিং এবং এক্সক্লুসিভ কালেকশন।

টেকভিশন২৪ ডেস্ক: ‘পালেরমো কালেকশন’-এর মাধ্যমে ইশোদেশে এই প্রথম আউটডোর ফার্নিচার কালেকশন নিয়ে এলো যা ফার্নিচার এবং ফ্যাশনের এক অনন্য মিশ্রণ সৃষ্টি করবে।

‘পালেরমো কালেকশন’ সিসিলির রৌদ্রজ্জ্বল উপকূল থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। এই ফার্নিচার কালেকশনের মাধ্যমে ইশো তার গ্রাহকদের সিসিলির ভূমধ্যসাগরের অপূর্ব সৈকতের জাদুকরী দুনিয়ায় নিয়ে যেতে চায়। ইশো’র ‘অ্যা সামার ফ্যান্টাসি’ ও ‘এসকেপ টু সিসিলি’ ট্যাগলাইনের কালেকশন গ্রাহকদের তাদের কাঙ্ক্ষিত জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে তুলবে।

‘পালেরমো কালেকশন’-এ থাকছে চমৎকার ডিজাইনের ফোল্ডিং চেয়ার এবং টেবিল, যা অতিথিদের সাথে বাইরে বসে উপভোগ করা সেইসব সন্ধ্যাগুলোকে পারফেক্ট করে তুলবে। ফার্নিচারের নজরকাড়া রঙ এবংস্ট্রাইপ এক আনন্দময় অনুভুতি সৃষ্টি করবে। এর লেমন প্যাটার্ন, ফুলের ডিজাইন, আকর্ষণীয় উজ্জ্বল রঙের ব্যবহার সব মিলিয়ে এই কালেকশন সবাইকে মুগ্ধ করবে। সেই সাথে এই হালকা ও সহজে বহনযোগ্য চেয়ার এবং টেবিলে পরিপূর্ণতা আনার জন্যে ইশো নিয়ে আসছে প্লেসম্যাট, টেবিল রানার এবং বেড শিট যা গ্রাহকদের তৎক্ষণাৎ এক রৌদ্রজ্জ্বল সৈকতের নির্মল অনুভূতি দিবে।

ইশো’র ওয়েবসাইটে একটি স্পেশাল ল্যান্ডিং পেজে ‘পালেরমো কালেকশন’ পাওয়া যাবে যা গ্রাহকদের আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। আরও থাকছেইশো’র সামার থিমড কিউরেটেড মিউজিক প্লেলিস্টের সমন্বয়। সেই সাথে ‘ক্লাবহাউজ’-এর পোশাকও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

সর্বশেষ

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি