বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
35 C
Dhaka

অডিও-ভিডিও রেকর্ড ও স্ক্রিণশট বন্ধ করার ফিচার

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ ব্যবহারকারীদের গোপনীয়তার সুরক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি নতুন ফিচার ব্লক স্ক্রিনশট ফর কলস নিয়ে এসেছে ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও ম্যাসেজিং অ্যাপ ইমো।

দেশে আশঙ্কাজনকহারে ইন্টারনেট অনুপ্রবেশকারী বেড়ে যাওয়ার ফলে নিরাপদ অনলাইন স্পেস ও সাইবার নিরাপত্তা বজায় রাখা সবার আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে সাইবারস্টকিং, সাইবারবুলিং, ব্ল্যাকমেইল বা অনলাইন হুমকির মতো সাইবার অপরাধের কারণে বিভিন্ন মানুষ ভুক্তভোগী হচ্ছেন। অনেকসময় সাইবার অপরাধীরা অনুমতি ছাড়াই ভুক্তভোগীর কল রেকর্ড করে রাখে বা ছবি তুলে রাখে, যেন তা পরবর্তীতে ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় করা যায়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ থেকে রক্ষা করতে ও ব্যবহারকারীদের গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে ইমো নিয়ে এসেছে ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ ফিচার।

‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ একটি শক্তিশালী প্রাইভেসি নিরাপত্তা ফিচার, যা ভিডিও ও অডিও কলের ক্ষেত্রে স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিং থেকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই ফিচার চালুর ফলে এখন সাইবার অপরাধীরা ইমো’র ভিডিও ও অডিও কলের ক্ষেত্রে স্ক্রিনশট ও স্ক্রিন/অডিও রেকর্ডিং করতে পারবে না, যা সফলভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে। একবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি চালু করা হলে, ভিডিও কল অপর প্রান্ত থেকে রেকর্ড করলে সেই রেকর্ডেড ভিডিও কলের ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে কালো হয়ে যাবে, এবং ভিডিও কলের সময় স্ক্রিনশটও নিষিদ্ধ হয়ে যাবে। এছাড়া, ভিডিও বা অডিও কলের ক্ষেত্রে কেউ ভয়েস মেসেজ রেকর্ড করতে চাইলে ব্যবহারকারী সাথে সাথে অ্যালার্ট নোটিফিকেশন পাবেন। এই ফিচারটি চালু করতে হলে প্রথমে সেটিংসে গিয়ে তারপর প্রাইভেসি থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস অ্যাক্টিভ করতে হবে এবং পরে তা সমস্ত কন্টাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট কন্টাক্টের জন্যও এই ফিচারটি চালু করতে পারবেন; সেক্ষেত্রে তাদের ঐ নির্দিষ্ট কন্টাক্টের চ্যাট পেইজে যেতে হবে। এরপর ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচারটি খুঁজে বের করে তা ঐ নির্দিষ্ট কন্টাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এই ফিচার কার্যকর করতে হলে দু’পাশের ইমো ব্যবহারকারীকেই ইমোর সর্বশেষ সংস্করণের অ্যাপটি ব্যবহার করতে হবে।

এই ফিচারটি ব্যবহারকারীদের প্রাইভেসি নিরাপত্তার ক্ষেত্রে সচেতন করতে সহায়তা করবে। পাশাপাশি, অ্যাপ ব্যবহারের সময় প্রাইভেসি নিরাপত্তা নিশ্চিত করে সাইবারবুলিং সহ বিভিন্ন রকম সাইবার অপরাধের সম্ভাবনা কমিয়ে এনে ব্যবহারকারীদের জন্য স্বস্তি বয়ে নিয়ে আসবে। এই ফিচারটি প্রায়ই বিভিন্ন রকম সাইবার অপরাধের শিকার হয়ে থাকেন এমন নারী ও অসুরক্ষিত ব্যক্তিদের ব্যবহারের জন্য উপযোগী হবে।

ইমো ইতোমধ্যে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েডের জন্য ২০২২.০৯.১০৩১ বা তার ওপরের সংস্করণের উপযোগী করে ফিচারটি চালু করেছে। আইওএস ব্যবহারকারীরাও খুব দ্রুত এই ফিচারটি তাদের ফোনে ব্যবহারের সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি