বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ইক্যাব সভাপতি শমী কায়সারসহ ১৪ নারী পেলেন উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের আইটি খাতে অবদান রাখা ও সফল নেতৃত্বের জন্য জেসিআই বাংলাদেশের ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন ইক্যাবের সভাপতি শমী কায়সারসহ অন্য আরো ১৪জন নারী।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। শমী কায়সারকে সম্মাননা জানানোর জন্য জেসিআই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ এ বিভিন্ন ক্যাটাগরিতে এবার পুরস্কার পেয়েছেন মোট ১৪ জন নারী। অন্য যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন- সামিরা জুবেরী হিমিকা, নাদিয়া সরকার, মারিয়াম জাভেদ জুহি, আজমেরি হক বাঁধন, তৌহিদা শিরোপা, সিলভানা কাদের সিনহা, সাবরিনা রহমান, খোদেজা ফরহাদ রুহী, নিগার সুলতানা জ্যোতি, সুরঞ্জনা সাহা, রোকসানা রহমান, দোয়েল আক্তার ও কাজী রুফাইদা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক।

সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

অনুষ্ঠান-এর প্রধান সমন্বয়কারী ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি তাসমিনা আহমেদ শ্রাবণী ও প্রধান আহ্বায়ক ছিলেন জেসিআই বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার তাসনুভা আহমেদ।  

জেসিআই বাংলাদেশের সাধারণ সম্পাদক জিয়াউল হক ও অনুষ্ঠান পরিচালক ছিলেন ইসমাত জাহান। সহ-আহ্বায়ক খাদিজা আক্তার, ত্বহা ইয়াসিন রামাদান, আশিকুর রহমান ও এজাজ আহমেদ।

এছাড়া জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসারস, লোকাল প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ এবং ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি