রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
25 C
Dhaka

টুইটারের নতুন ফিচার, লেখা যাবে ২৫০০ শব্দ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। জনপ্রিয় হলেও অনেকেই বিরক্ত এটি ব্যবহারে, কারন কেউ চাইলেও এখানে ২৮০ শব্দের বেশি লেখতে পারেন না। টুইটারে মনের ভাব প্রকাশ করতে এর মধ্যেই সীমাবন্ধ থাকতে হতো ব্যবহারকারীদের। এই সমস্যার সমাধানে নতুন পথে হাঁটলো প্রতিষ্ঠানটি, আনল নতুন ফিচার। যেখানে ২৫০০ শব্দ পর্যন্ত একটি পোস্টে লেখা যাবে।

এখানেই শেষ নয়, সঙ্গে দেওয়া যাবে একাধিক ছবি, ভিডিও ও জিআইএফ। বলা হচ্ছে, জনপ্রিয়তা কমতে থাকায় ফেসবুককে টেক্কা দিতেই এমন সিন্ধান্ত প্রতিষ্ঠানটির।

নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে টুইটার নোটস। তবে নতুন ফিচারে ২৫০০ শব্দ লেখা গেলেও পুরোটা একবারে পড়ার সুযোগ থাকছে না। প্রিভিউ টুইট হিসাবে দেখা যাবে টুইটারের টাইমলাইনে। সেখানে ক্লিক করলেই দেখা যাবে পুরো বিষয়বস্তু।

বর্তমানে পরীক্ষামূলকভাবে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ঘানায় সীমিত পরিসরে চালু করা হয়েছে টুইটারের নতুন ফিচার। তবে টুইটার জানিয়েছে, ব্যবহারকারীদের রিভিউ ভালো হলেই অন্য দেশে চালু করা হবে।

শুরুতে কেবল ১৪০ শব্দ লেখা যেত টুইটারে। পরবর্তীকালে ২০১৭ সালে অবশ্য সেই পোস্টের সীমা ২৮০ শব্দ পর্যন্ত বাড়ানো হয়। এবার প্রিভিউ টুইট দেখার মাধ্যমে শব্দ বাড়ানোর পথে হাঁটল মাইক্রো ব্লগিং সাইটটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি