মঙ্গলবার, জুন ৯, ২০২৬
37.2 C
Dhaka

আসছে ডুয়েল স্পটলাইট স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: শখ করে রাতের শহরের সঙ্গে কিংবা পার্টিতে বন্ধুদের সঙ্গে হয়তো একটি সেলফি তুললেন, পরে দেখা গেলো ছবিতে কোনো ডিটেইলই নেই। সামনের মুখটি দেখা গেলেও, বাকি মুখগুলো অন্ধকার, অস্পষ্ট। রাতে বা যেকোনো অন্ধকার জায়গায় ছবি তুলতে এমনি বেগ পেতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের।

এই সমস্যার সমাধানে স্মার্টফোন ব্যবহারকারীদের অধিকাংশই ব্যবহার করে থাকেন ফ্ল্যাশলাইট, নাইট সেলফি ক্যামেরার মতো প্রযুক্তি। তবে এতেও সমস্যার ঠিক সমাধান হয় না। ফ্ল্যাশলাইটে; ছবি বা চোখ ঝলছে যাবার ঘটনাও খুব অহরহই।

তবে এবার নতুন একটি প্রযুক্তি নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো আনছে ডুয়েল স্পটলাইট প্রযুক্তি। ভিভো’র নতুন স্মার্টফোন ভি২১ এ যুক্ত হবে এই প্রযুক্তি।

ভিভো ভি২১ এর ডিসপ্লে’র একেবারে ওপরে যুক্ত করা হয়েছে দু’টি লাইট। অন্ধকার অবস্থায় সেলফি তোলার আগে এই স্পটলাইট গুলো জ্বালিয়ে নিলেই পরিস্কার ও ডিটেইলসহ চমৎকার সেলফি পাওয়া যাবে। ফ্ল্যাশলাইটের মতো হঠাৎ করে জ¦লে না বলে, এতে ঝাপসা বা চোখ বন্ধ ছবিও আসবে না।

ডুয়েল স্পটলাইটের কারণে ভিভো ভি২১ স্মার্টফোনে তোলা ছবি; ১৫ লাক্স পর্যন্ত উজ্বল হবে।

ছবি তোলা ছাড়াও ডুয়েল স্পটলাইট ব্যবহার করা যাবে আরো তিনটি অ্যাপ; হোয়াটস অ্যাপ, ম্যাসেঞ্জার এবং ইন্সটাগ্রামেও। ভিডিও কলে কথা বলার সময় তাই অন্য কাউকে র্বিক্ত না করেও স্পষ্ট যোগাযোগ করা সম্ভব হবে।

মজার ব্যাপার হলো- এ দু’টি স্পটলাইট ব্যবহারের জন্য কোনো বাড়তি জায়গা নেয়নি ভিভো। ভি২১ এর ব্যাজেলের ওপরেই এমনভাবে লাইটদুটো বসানো হয়েছে- যাতে একটুও কমেনি স্মার্টফোনের সৌন্দর্য।

ডুয়েল স্পটলাইটসহ আরো বেশ কিছু প্রযুক্তির কারণে ইতোমধ্যেই ভিভো ভি২১ বিপুল সুনাম কুড়িয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার বাংলাদেশেও আসছে ভিভোর নতুন এই স্মার্টফোন।

তবে কবে নাগাদ স্মার্টফোনটি দেশের বাজারে আসবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ভিভো বাংলাদেশের পক্ষ থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি