সোমবার, মে ২৫, ২০২৬
26 C
Dhaka

আগের সচল অবৈধ হ্যান্ডসেট বন্ধ হবে না, এনইআইআর জুলাই থেকে চালু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশে অবৈধ পথে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধে এনইআইআর ১ জুলাইয়ের মধ্যে চালু করার আশা করছে বিটিআরসি। বৃহস্পতিবার টেলিকম সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, যে হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে আছে তাদেরকে ডিসটার্ব না করে কাজটি করতে চাই। যেগুলো চালু আছে তাদের ইনকর্পোরেট করে নেব, সে সুযোগ দেব। নতুন হ্যান্ডসেট যেগুলো আসবে সেগুলো অবশ্যই নিবন্ধন হয়ে আসতে হবে। গ্রাহকদের কোনো সমস্যায় ফেলতে চাই না আমরা।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, হ্যান্ডসেট বৈধ কিনা তা এখন যাচাই করা যাচ্ছে। মোবাইল ফোন অপারেটরগুলো ১৬ জানুয়ারি ম্যানুয়ালি জানাবে নতুন কোন হ্যান্ডসেটগুলো তাদের নেটওয়ার্কে আছে। এগুলো ম্যানুয়ালি অননেট চেক করে পরবর্তী সাতদিনের মধ্যে জানানো হবে সেটটি বৈধ কি অবৈধ। বাকিগুলো পুরোদমে ১ জুলাই হতে।

এনইআইআর প্রযুক্তি সরবরাহ ও পরিচালনা করছে সিনেসিস আইটি । কোম্পানিটির সঙ্গে এই কাজে জয়েন ভেঞ্চারে এর সঙ্গে রয়েছে রেডিসন টেকনোলজি ও কম্পিউটার ওয়ার্ল্ড। চুক্তি স্বাক্ষরের এই দিন হতেই ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর কথা।

ইনিশিয়েশন এবং সিস্টেম ডিজাইন, হার্ডওয়্যার প্রকিউমেন্ট এবং কমিশনিং, ডেভেলমেন্ট, দেশি-বিদেশী ট্রেইনিং- এই ধাপগুলো শেষে পদ্ধতিটি চালু হবে বলে জানায় বিটিআরসি।

এনইআইআর চালুর পর হতেই অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্কে যোগাযোগ করা যাবে না। মানে এসব ফোনে এনইআইআর চালুর কিছুদিনের মধ্যে একদমই কোনো মোবাইল ফোন অপারেটরের সিম চলবে না।

এনইআইআর সিস্টেম চালু হলে সরকার প্রতিবছর চার হাজার কোটি টাকার মত বাড়তি রাজস্ব পাবে। সভায় ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সময়ে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরে বিটিআরসি।

বিটিআরসির গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের সঞ্চালনায় সভায় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবির, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশিষ কুমার কুণ্ডু, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেভাবে কাজ করবে এনইআইআর : নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেইজ (এনএআইডি) সিস্টেমে এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি আইএমইআই্ নম্বর সংযোজন হয়েছে।

এই সিস্টেমের আইএমইআইসমূহ, মোবাইল অপারেটরের  ইআইআর এবং বিটিআরসিতে স্থাপিত জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় এনইআইআর একটি সমন্বিত সিস্টেম হিসেবে কাজ করবে। এনইআইআর সিস্টেমটি সরাসরি প্রত্যেক মোবাইল অপারেটরের নিজ নিজ ইআইআরের সাথে সংযুক্ত থাকবে।

গ্রাহকদের মোবাইল ফোন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নিবন্ধিত হয়ে চালু হবে। এনইআইআর সকল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের মাধ্যমে মোবাইল ফোন হ্যান্ডসেটের চালুর বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে।

বিদেশ হতে আনা হ্যান্টসেটের ক্ষেত্রে কী হবে ? বিদেশ থেকে নিয়ে আসা হ্যন্ডেসেট গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে এনইআইআর এর ওয়েব পোর্টালের মাধ্যমে কেনার রশিদ যাচাই করে এবং যে সকল সেট উপহার হিসেবে দেশে এসেছে তা যথেষ্ট প্রমাণ যাচাই-বাছাই করে বিটিআরসির সিদ্ধান্তে এনইআইআরে সক্রিয় করা হবে। টেকশহর অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি