শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী উল্লেখ করে বলেন ২০১০ সালে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকরি- মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লক্ষ।
 
ডিজিটাল সেন্টার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্ত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত  দিয়েছিলেন। বর্তমানে ৮৩৬৩ টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের উপরে তরুণ তরুণী উদ্যোক্ত হিসেবে কাজ করছে বলে তিনি জানান।
 
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভ্যান্স রিসোর্স ইন আর্টস অ্যান্ড সোস্যাল সাইন্স অডিটোরিয়ামে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির 
 
“নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা ২০২২” উপলক্ষে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
পলক ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে উল্লেখ করে  বলেন প্রতিমাসে ১ কোটি  মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে‌। সাড়ে ৬ লক্ষ  ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটাই হল শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
 
প্রতিমন্ত্রী  মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে  লাগিয়ে  নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন নাটোর ছাত্র কল্যাণ সমিতিকে প্রকৃতপক্ষে ছাত্রদের কল্যাণে জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত করার হবে ।
পরে তিনি নাটোর জেলার ৭ উপজেলার ৭ জন কৃতিশিক্ষার্থীর মাঝে  বিশ্বজের হাতিয়ার ল্যাপটপ প্রদান করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাটোর-৪ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়, নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাব্বির সরকারের সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এড. কোহেলী কুদ্দুস, মুক্তি,
 
ঢাকা বিশ্ব বিশ্বদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি