শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

গ্রহণযোগ্য ইন্টারনেট সেবার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটিডি : পলক

নিরাপদ ইন্টারনেটের জন্য ডিজিটাল লিটারেসি প্রয়োজন। ভাবিয়া করিও ক্লিক ,করিয়া ভাবিওনা। সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে। ইন্টারনেটে ও সোশ্যাল মিডিয়ায় অপরাধ বৃদ্ধির কারন হিসেবে চিহ্নিত হয়েছে যে সকল তথ্যঃ

১) ইন্টারনেটের অসতর্কতার জন্য ঝুঁকি বেড়েছে ।

২) পিতামাতার কন্ট্রোল ক্ষমতা নেই সন্তানদের উপর এবং কন্ট্রোল করতেই শিখেনাই ৮০% মাতাপিতা ।

৩) সোশ্যাল মিডিয়া এবং গেইম আসক্তি ৯৯% কিশোর, শিশু , তরুন ও প্রাপ্ত বয়স্কদের ।

৪) পর্নগ্রাফি আসক্তি কিশোর- কিশোরীর এবং স্কুল -কলেজের শিক্ষার্থীদের মধ্য অনেক বেশী বৃদ্ধি পেয়েছে ।

৫)সাইবার বুলিং হ্যারেজমেন্ট , ব্লাক্মেইলিং , ছদ্মনাম , ভুয়া ও ফেইক আইডি ও ঠিকানা  অনেক বড় একটি সমস্যা ।

৬) ৮০% ইন্টারনেট ব্যাবহারকারী সাইবার ক্রাইমের শিকার ।

৭) ছবি এডিট করে ফেইক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আত্মহত্যা পর্যন্ত করছে ।

৮) পৃথিবীতে যেমন ভাইরাস ও শত্রু আছে ডিজিটাল দুনিয়াতেও ভাইরাস আছে শত্রু আছে ।

৯) রবি তে মোট ৩ লাখ রিটেলর বা গ্রাহক আছেন , মোবাইল গ্রাহক ১৮ কোটি , গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৯ মিলিয়ন ,বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি এবং মোট জনসংখ্যার ৬২% ইন্টারনেট ব্যবহারকারী। ৯৩.৭০২ মিলিয়ন। তারা কোথাও না কোথাও হয়রানির শিকার হচ্ছেন ।

১০) ১০ লাখ শিক্ষার্থী ইন্টারনেট ব্যাবহারকারী , লকডাউনে বৃদ্ধি পেয়ে মোট ১১ লাখ এখন ইন্টারনেট ব্যাবহারকারী শিক্ষার্থী ।

১১) সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করছে ৫০% থেকে ৭৮% ইন্টারনেট ব্যাবহারকারী ।

১২) সেইফ ইন্টারনেট ও ডাইভারসেশন দরকার ।

১৩) সারে ৪ লাখ শিশুদের গেইমস খেলার জন্য সাইবার ক্যাফে নিয়ে যাচ্ছে অবিভাবকগন ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন বাংলাদেশের তরুণরা শুধু বাংলাদেশের সাইবার স্পেস নয়, সারা বিশ্বের ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে সাহসী ভূমিকায় অবতীর্ণ হবে। প্রতিমন্ত্রী ০৮ ফেব্রুয়ারি ২০২২খ্রি.বিসিসি অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের বক্তৃব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের ডিজিটাল লিটেরেসি সেন্টারের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান।  প্রতিমন্ত্রী বলেন দেশের অনেক তরুণ উদ্যোক্তা ইন্টারনেটের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিকে ডিজিটাল অর্থনীতি হিসেবে গড়ে তুলেছে। তাই তাদের মতামত, পরামর্শ ও সুপারিশগুলো আমাদের কর্মকান্ডে যেন প্রতিফলিত হতে পারে সে  লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

এর আগে ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ উপলক্ষ্যে প্যানেল আলোচনায় ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ মুখার্জী, গ্রামীণফোনের এমডি ইয়াসির আজমাম, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, রবি’র পরিচালক শাহেদ আলম, ইউনিসেফ এর চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, সিসিমপুর এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম অংশগ্রহণ করেন। পরে প্রতিমন্ত্রী www.digitalliteracy.gov.bd  ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। –আফরোজা সুলতানা

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি