শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
29.2 C
Dhaka

জানা গেল গুগল পিক্সেল ৭ সিরিজের দাম

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী ৬ অক্টোবর পিক্সেল সিরিজের নতুন মডেলের ডিভাইস বাজারে আনতে যাচ্ছে গুগল। এরমধ্যে রয়েছে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। নতুন ফোনের ফিচার হিসেবে কি কি থাকতে পারে তা অনেকটা চমক হিসেবেই রেখেছে টেক জায়ান্ট গুগল। তবে এবার জানা গেল পিক্সেল সিরিজের ফোনের দাম। আর্টেম রুসাকোভস্কি নামের এক চিপস্টার পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোন দুইটি মূল্য টুইটারে ফাঁস করেছেন।

তথ্য মতে, পিক্সেল ৭  ফোনের মূল্য হতে পারে ৫৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা এবং  পিক্সেল ৭ প্রো ফোনের মূল্য হতে পারে ৮৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা। 
এদিকে অ্যান্ড্রয়েড ডেভেলপার কুবা ওজসিচোস্কির বরাত দিয়ে নাইনটুফাইভগুগল জানিয়েছে, পিক্সেল ৭ ফোনে টেনসর জি টু চিপের ব্যবহার থাকবে। চিপে কর্টেক্স-এক্স১ কোরের দুটি সংমিশ্রণের ব্যবহার থাকবে। দুটি কর্টেক্স-এ৭৬ কোর এবং চারটি কর্টেক্স-এ৫৫ কোর।পারফরম্যান্সের জন্য চিপের সিপিইউ এবং জিপিইউ-তে উন্নতি দেখা যাবে।

সম্প্রতি ডিভাইসটি সর্ম্পকে কিছু তথ্য অনলাইনে ফাঁস করেছিলেন জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা। সেখান থেকে জানা যায়, গুগল পিক্সেল ৭ ফোনটি দেখতে প্রায় পূর্বসূরি পিক্সেল ৬ এর মতোই হবে। ডিভাইসটির পেছনে থাকবে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন১ প্রাইমারি ক্যামেরা, সাথে একটি ১৩ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৮ আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ টেলিফটো ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য থাকবে ১০ দশমিক ৮৭ মেগাপিক্সেলের স্যামসাং ৩জে১ সেন্সর।

৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফোনটিতে থাকবে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে ফাইভজি, ফোরজি এবং থ্রিজি কানেক্টিভিটি থাকবে। পাশাপাশি থাকবে ওয়্যারলেস চার্জিং সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি