বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর গোলটেবিল অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত  ‘চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গত ২৬শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে বিকাল ৪ টায় এই গোলটেবিল বৈঠক শুরু হয়।

আশরাফুল ইনসান ইভান এর উপস্থাপনায় এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ আলমাস কবীর, সভাপতি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, শহীদ উল মুনির, সভাপতি, বিসিএস, ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রো- ভিসি, নর্দার্ণ বিশ্ববিদ্যালয়, তৌহিদ  হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিং (বাক্কো) ৎ, কাজী রাকিব উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক, আমেরিকান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট এক্সিলেন্স (এবিসিডিই), ফারহা মাহমুদ তৃণা, শিক্ষক, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,প্রিন্সিপাল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আয়েশা এস চৌধুরী, প্রিন্সিপাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, মোঃ মোজাহেদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), সোহাগ মিয়া, প্রজেক্ট ডিরেক্টর, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, মনির হোসেন , সিইও, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট,মোহাম্মদ শাহরিয়ার খান, চেয়ারম্যান , হুইসেল,  আরেফীন দিপু, সিইও, হুইসেল এবং শামিমা বিনতে জলিল, আহবায়ক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ।

দুপুর ৩:৩০ মিনিটে জাতীয় সংগীত এর মাধ্যমে গোলটেবিল বৈঠক শুরু হয়। শুরুতেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন।

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও মনির হোসেন বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।

হুইসেল এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে আমাদের প্রধান লক্ষ্য আইসিটি জ্ঞানকে একদম তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।

উল্লেখ্য যে, হুইসেল ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সারাদেশব্যাপী অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি