মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

ক্যালকুলেটরের নতুন শুভেচ্ছা দূত সাদাত রহমান

বাজারে অবস্থিত নকল ক্যালকুলেটরের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করবে প্রতিষ্ঠানটি

টেকভিশন২৪ ডেস্ক:  জনপ্রিয় ও বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসিও, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান-কে তাদের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করেছে। নতুন শুভেচ্ছা দূতকে সাথে নিয়ে বাংলাদেশে বিদ্যমান নকল এবং নিম্নমানের ক্যালকুলেটরের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ক্যাসিও’র মূল উদ্দেশ্য।

 বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে। ফলে দেশের শিক্ষাঙ্গনে ব্র্যান্ডটির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের এবং ক্যাসিও’র নকল ক্যালকুলেটর বিক্রয় করে লাভবান হওয়ার চেষ্টা করছে। ফলে সেসব নকল পণ্যের নিম্নমান ও অকার্যকারিতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার্থীদের শিক্ষাকে প্রভাবিত করছে। ক্যাসিও বিশ্বের বৃহত্তম ক্যালকুলেটর ব্র্যান্ডগুলো একটি এবং শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধিই তাদের লক্ষ্য। এটি বাস্তবায়নে নকল ও নিম্নমানের ক্যালকুলেটরের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে সোচ্চার ব্র্যান্ডটি।

[embedyt] https://www.youtube.com/watch?v=JpsBWxRlwmk[/embedyt]

সাদাত রহমান বাংলাদেশের সাইবার বুলিং রোধে বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্যাসিও’র গৃহীত উদ্যোগটি জনসাধারণকে ক্যালকুলেটর কেনার সময় সতর্কতা অবলম্বনসহ নকল পণ্য এড়িয়ে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করবে। সাদাত রহমানকে নিয়ে ৩৬০ ডিগ্রি ক্যাম্পেইনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। সেইসাথে ক্যাসিও কিশোর-কিশোরীদের অনলাইন হয়রানি, সাইবার বুলি, শিশু সুরক্ষা সম্পর্কেও সচেতন করে তুলবে।

 এই উদ্যোগ সম্পর্কে ক্যাসিও’র সার্কভুক্ত দেশগুলোর ভাইস প্রেসিডেন্ট কুলভূষণ শেঠ বলেন, “বাংলাদেশের বাজারে নকল ক্যালকুলেটর একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের পণ্য সরবরাহ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের রাজস্ব বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে। বাজারে নকল পণ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা অতীতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এবারের এই উদ্যোগের অংশ হিসেবে সাদাতকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ক্যাসিও’র বিশেষ বার্তা জনগণের কাছে পৌঁছাতে এবং শিক্ষার্থীদের আসল পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে তার অবদান ফলপ্রসূ হবে বলে আমি আশাবাদী।”

সাদাত রহমান
সাদাত রহমান

ক্যাসিও’র শুভেচ্ছা দূত সাদাত রহমান বলেন, “অনেক প্রজন্ম ধরে আমাদের পরিবারে ক্যাসিও ক্যালকুলেটর ব্যবহৃত হয়ে আসছে। এমনকি আমার বাবাও তাঁর ছাত্রজীবনে ক্যাসিও ক্যালকুলেটর ব্যবহার করেছেন। আমার শিক্ষা জীবনের শুরু থেকেও আমি ক্যাসিও ক্যালকুলেটরকে সঙ্গী হিসেবে পেয়েছি। তাই এই ব্র্যান্ডটির সাথে আমার অনেক পুরানো সংযোগ রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের নকল ক্যালকুলেটর সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত ক্যাসিও’র সাহায্যে অচিরেই আমরা নকল পণ্য ব্যবহারের পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করতে সক্ষম হব।”

 একটি গ্লোবাল কোম্পানি হিসেবে ক্যাসিও বাংলাদেশে উপস্থিত সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, হাতঘড়ি, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, ইলেকট্রনিক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, লেবেল প্রিন্টার এবং অন্যান্য কনজিউমার ইলেকট্রনিক পণ্যসমূহ বিস্তৃত পরিসরে খুচরো বিক্রি করে। সব ধরনের ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটরে ৩ বছরের ওয়ারেন্টি থাকে। ফলে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা লাভে সহায়তা পায়                                                                                                                              ব্র্যান্ডটি প্রতিটি ক্যালকুলেটরে ইউনিক এনগ্রেভড সিরিয়াল নম্বর সংযুক্ত করেছে। ব্যহবারকারীদের ক্রয়কৃত ক্যালকুলেটরটি আসল কিনা তা যাচাই করতে +৮৮০৪৪৪৫৬০২২২২ নম্বরে সংযুক্ত সিরিয়াল নম্বরটি এসএমএস পাঠাতে পারেন। 

বিস্তারিত জানতে ভিজিট করুন: ফেইসবুক, ইউটিউব।  

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি