বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
28 C
Dhaka

আইফোন ১৫ কিনে বিপাকে ব্যবহারকারীরা !

টিভি২৪ আইডেস্ক: আগুনে ১০ মিনিট তাওয়া যেভাবে গরম হয় অনেকটা সেভাবেই গরম হচ্ছে আইফোন সিরিজের নতুন ফোন। ক্রেতাদের অভিযোগ, আইফোন-১৫ প্রো এতটাই গরম হচ্ছে, হাতে ধরে রাখা যাচ্ছে না।

সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর বাজারে আসা আইফোন-১৫ প্রো শুরুতেই অভিযোগের মুখে পড়েছে। ক্রেতারা বলছেন, মোবাইল এতটা গরম হতে পারে যা তাদের ধারণার বাইরে ছিল। তবে এখন পর্যন্ত অ্যাপল এ ব্যাপারে অফিশিয়ালি কিছু জানায়নি।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল নিজেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, আইফোন-১৫ প্রো চার্জে দিলে এর তাপমাত্রা বেড়ে হয় ১০৬ ডিগ্রি ফারেনহাইট। চার্জে রেখে মোবাইল হাতে কোনো কাজ করলে তাপমাত্রা আরও বেড়ে ১১২ ডিগ্রি ফারেনহাইটে দাঁড়ায়, তখন হাতে মোবাইল ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

সম্প্রতি আইফোন-১৫ প্রো ব্যবহারকারী ভারতের নাগরিক মোহিত ভার্মা মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘আমি জীবনেও এমন মোবাইল চালাইনি যেটি মাত্র ৮-১০ মিনিট রিল দেখলে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায়।’
আরেকজন অ্যাপলের ওয়েবসাইটে অভিযোগ জানিয়ে লিখেছেন, ১০ মিনিট ভিডিও দেখলে চুলায় রাখা তাওয়ার মতো মোবাইল গরম হয়ে ওঠে। এ ছাড়া চার্জের অবস্থাও খারাপ। ফোন যত গরম হয়, চার্জ তত দ্রুত কমতে থাকে।’

আইফোন বিশ্লেষক মিংচি কুয়ো বলেন, মূলত এটিই প্রথম আইফোন যেখানে টাইটেনিয়াম নামক ধাতু ব্যবহার করা হয়েছে। ফোনের ওজন কমাতে গিয়ে টাইটেনিয়ামের ব্যবহার এবং থার্মাল সিস্টেমকে অগ্রাহ্য করার কারণে এ ধরনের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি