সোমবার, মে ২৫, ২০২৬
25 C
Dhaka

আইপিডিসি ও এনরুট গ্রিনারিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই পরিবেশ উন্নয়নে অবদান রাখার প্রয়াসে আইপিডিসি ফাইন্যান্স ও এনরুট গ্রিনারিজ একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত গোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ পরিচালনায় মূখ্য ভূমিকা পালনে সক্ষম হবে উভয় প্রতিষ্ঠান।  

সমঝোতা অনুযায়ী, বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন গোষ্ঠী যেমন শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ গোষ্ঠী, সুবিধাবঞ্চিত নারীসহ নতুন উদ্যোক্তাদেরকেও আর্থিক স্বাবলম্বন অর্জনে সহায়তার জন্য আইপিডিসি আর্থিক সহযোগিতা প্রদান করবে এবং এর মাধ্যমে উল্লেখিত গোষ্ঠীসমূহের অন্তর্ভুক্তরা এনরুট গিনারিজ-এর প্রস্তুতকৃত পরিবেশবান্ধব জিনিসপত্র এনরুট-এর কাছ থেকে কিনে ব্যবসার কাজে লাগাতে পারবে। এনরুট গ্রিনারিজ নবায়নযোগ্য উৎস ব্যবহার করে ডিজপোজেবল ও পরিবেশবান্ধব প্লেট ও কাটলারি উৎপাদন করে থাকে। চুক্তিস্বাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, হেড অফ এসএমই মো: মাহমুদুর রহমান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড-এর  চেয়ারম্যান মোঃ তারিকুল হকচিফ অপারেটিং অফিসার মোঃ শাহজাদ হোসাইনমার্কেটিং ডিরেক্টর মোঃ শওকত আলী মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের আরও কজন উচ্চপদস্থ কর্মকর্তা।

এই চুক্তি শুধু আর্থিক সহায়তায় সীমাবদ্ধ নয়। অর্থায়নের পাশাপাশি উল্লেখিত সীমাবদ্ধতাসম্পন্ন গোষ্ঠীদের বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ট্রেনিংও প্রদান করবে আইপিডিসি। সুবিধাবঞ্চিত গোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্বাবলম্বী হতে সহায়তা প্রদানে আইপিডিসি’র যে প্রতিশ্রুতি রয়েছে, এই চুক্তি তারই একটি প্রতিফলন।  

উভয় প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন প্রচেষ্টারও প্রতিফলন এই চুক্তি। পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখতে সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তাও এই সমঝোতা দারুণভাবে তুলে ধরে। আগামী দিনগুলোতে অর্থনৈতিক উন্নয়ন যে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উদ্যোগের সাথে হাতে হাত মিলে চলতে হবে, সেটি এই দুই প্রতিষ্ঠান এই সমঝোতার মধ্য দিয়ে তুলে এনেছে।

উল্লেখ্য, জাতীয় এসএমই মেলা ২০২২-এও এনরুট গ্রিনারিজ-কে সাথে নিয়ে আইপিডিসি স্টল স্থাপন করে পণ্য প্রদর্শন করেছিল যা গ্রাহক এবং স্টেকহোল্ডারদের মধ্যে বিপুল সারা জাগিয়েছিল। ব্যাপক প্রশংসিত সেই স্টলে এনরুট গ্রিনারিজ তাদের নির্মিত পরিবেশবান্ধব তৈজসপত্র প্রদর্শন করেছিল। 

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি