শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
24.4 C
Dhaka

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে অ্যাডোবি’র পরিবেশক রেডিংটন

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশেও সৃজনশীল, বিপনন ও ডক্যুমেন্ট ম্যানেজমেন্টের প্রভাবশালী সফটওয়্যার অ্যাডোবি’র স্থানীয় পরিবেশক ও বাজার উন্নয়ন অংশীদার নিযুক্ত হয়েছে প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান রেডিংটন। বাংলাদেশের পেশাজীবিদের সৃজনশীলতার উন্মেষ ঘটিয়ে ডিজিটাল ক্ষমতায়নে আজ এই ঘোষণা দেয়া হয়। চুক্তির মাধ্যমে অ্যাডোবি’র সকল ক্রিয়েটিভ ও ডিজিটাল ওয়ার্কফ্লো সফটওয়্যার সল্যুশন বাংলাদেশের প্রতিটি প্রান্তেই সহজে পাওয়া যাবে।   

রেডিংটন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও মার্কেটিং এক্সিকিউটিভ মৌসুমি আক্তার বাধন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, অ্যাডোবি’র ডিজিটাল মিডিয়া বিভাগের চ্যানেল লিডার এবং রেডিংটনের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ লাম্বা চুক্তিতে সই করেন।  

চুক্তি বিষয়ে রেডিংটন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রামেশ নাতারাজান বলেছেন, “এই চুক্তি মাধ্যমে উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত বৈষম্য দূর করে সেতুবন্ধন তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী ও অনন্য প্রযুক্তি সরবরাহ নিয়ে এই অংশীদারিত্ব মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সৃজনশীল ব্যক্তিদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।”

অপরদিকে অ্যাডোবি’র সিনিয়র ডিরেক্টর এন্ড হেড অফ ডিজিটাল মিডিয়া বিজনেস (ইন্ডিয়া/দক্ষিণ এশিয়া) গিরিশ বালাচন্দ্র বলেছেন, “দক্ষিণ এশিয়ায় অ্যাডোবি’র প্রসারে রেডিংটনের সাথে চুক্তিবদ্ধ কতে পেরে আমরা দারুণ উৎফুল্ল। আমাদের বিশ্বাস, এই অংশীদারিত্ব এ অঞ্চলের সৃষ্টিশীলতা, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ডিজিটাল অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে  ডিজিটাল উন্নয়নে নতুন দিনের সূচনা করবে। 

প্রসঙ্গত, রেডিংটনের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অ্যাডোবি’র সেরা ডিজিটাল ওয়ার্কফ্লো সফটওয়ার ও স্থানীয়দের নতুন দৃষ্টিভঙ্গির এ সমন্বয় বাংলাদেশের সৃজনশীল পেশাদারদের সৃষ্টিশীলতায় অনুপ্রাণিত করতে, ডিজিটাল রূপান্তর ঘটাতে ও একটি উজ্জ্বল আগামী তৈরিতে এই চুক্তিটি গেম চেঞ্জার হতে যাচ্ছে বলে মনে করছে রেডিংটন কর্তৃপক্ষ।   

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি