বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
30.8 C
Dhaka

আইডিয়াথন বিজয়ী সেরা ৫ স্টার্টআপ এর ১০ জন উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করে “আইডিয়াথন (ideaTHON)” কনটেস্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় iDEA প্রকল্পের মাধ্যমে আয়োজিত এই প্রতিযোগিতার সেরা ৫ বিজয়ী স্টার্টআপ হতে ১০ জন তরুণ উদ্যোক্তা ৬ মাস দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করবেন। গত ৪ মার্চ ২০২১ (বৃহস্পতিবার) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়াথন কনটেস্টের বিজয়ীগণ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সাথে সাক্ষাত করেন। প্রতিমন্ত্রী বিজয়ীদের কোরিয়া যাত্রায় শুভকামনা জানান এবং তাদের এই যাত্রাতে মঙ্গল কামনা করেন। এর আগে গত ৩ মার্চ ২০২১ বুধবার বিজয়ী টিমগুলো বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন এর সাথে সরাসরি স্বাক্ষাত করেন এবং কোরিয়ান রাষ্ট্রদূত তাদের শুভেচ্ছা জানান।

পরবর্তীতে, গত ৮ মার্চ ২০২১ তারিখ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন উক্ত বিজয়ী ৫ টিম। কোরিয়ার বিশেষজ্ঞ, উদ্ভাবক এবং প্রশাসকদের সাথে আগামী ৬ মাস তাদের ব্যবসা ও বাণিজ্যিকীকরণের সুযোগ বিকাশের চিন্তাধারা নিয়ে কাজ করবেন বাংলাদেশের এই তরুণগণ। কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা) নামক প্রতিষ্ঠানদ্বয় উক্ত স্টার্টআপদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া আন্তর্জাতিক উদ্যোক্তা ও বেসরকারী বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক পেটেন্ট, ডিজাইন, কপিরাইট এবং ট্রেডমার্ক অধিকার প্রাপ্তিতেও তাদের সহায়তা করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের এই উদীয়মান স্টার্টআপগণ ভবিষ্যতে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা বিনিয়োগ আনতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব শতবর্ষে “Let’s Start You Up” স্লোগান নিয়ে আয়োজিত “আইডিয়াথন” কনটেস্টের বিজয়ী পাঁচ দল গত ডিসেম্বরে ৩১৪৭টি আবেদনকারীর মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। সবশেষে, গত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখ অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত এই সেরা ৫টিম হল- কৃষিয়ান, চার ছক্কা লিমিটেড, এএনটিটি রোবোটিক্স লিমিটেড, রক্ষী লিমিটেড এবং ছবির বাক্স।

উল্লেখ্য, সিউল ইন্টারন্যাশনাল ইনভেনশন ফেয়ার ২০১৯-এ মিনিস্ট্রি অব জাস্টিস কোরিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (বাংলাদেশ), কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার ও কোরিয়া ইনভেনশন প্রমোশন এসোসিয়েশন এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই আলোকে স্টার্টআপদের কল্যাণে অনুষ্ঠিত “আইডিয়াথন (ideaTHON)” কনটেস্টের সহ-আয়োজক হিসেবে রয়েছে কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা)। এছাড়া, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস ও গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার এই আয়োজনের পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি