শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

দেশের বিদ্যালয়সমূহ ২০৩০ এর মধ্যে হাইস্পিড ইন্টারনেটে যুক্ত হবে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আগামী ২০৩০ সালের মধ্যে দেশের এক লাখ ৭০ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ফাইবার অপটিক্যাল হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত হবে। আইসিটি বিভাগের অধীন ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন প্রযুক্তিতে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম, জব অপারচুনিটি অ্যান্ড এমপাওয়াম্যান্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

আজ আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া এন্ড দি প্যাসিফিক রিজিওনাল অফিসের উদ্যোগে “গালর্স ইন টেক ডে বাংলাদেশ ২০২১” অনুষ্ঠান উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া ফর প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর অসুকু ওকুন্ডা, এশিয়া এন্ড প্যাসিফিক এলাইন্স ফর ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্ডেশনের রিজিওনাল হেড অন্জু মন্ডল।

 ইউনাইটেড নেশনস (ইউএন) এর সহযোগিতায় ওয়াইফাই প্রোগ্রামের মাধ্যমে ৫০ হাজার এন্টারপ্রেনিয়র তৈরি করা হয়েছে। ফিল্যান্সার থেকে এন্টারপ্রেনিয়র তৈরির লক্ষ্যে ৪ হাজার নারীকে  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন কল সেন্টার এজেন্ট হিসাবে প্রায় ৭ হাজার নারীকে  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি-বেসরকারি ও বাণিজ্যিক তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বটম আপ এপ্রোচ (প্রান্ত থেকে কেন্দ্র) পদ্ধতি বাস্তবায়নে ২০১০ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন। বর্তমানে সাড়ে ৭ হাজারের অধিক ডিজিটাল সেন্টারে ১৫ হাজারের বেশি উদ্যোক্তা কাজ করছে। যার মধ্যে ৫০ শতাংশই নারী । সেন্টারগুলোর মাধ্যমে প্রায় ৩শ টিরও অধিক সেবা প্রদান করা হচ্ছে। প্রতি মাসে ৬০ লাখের অধিক সেবা গ্রহীতা ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ করছেন।

‘মুক্তপাঠ’ বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্লাটফর্ম উল্লেখ করে বলেন যেখানে অনলাইনে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং সমগ্র জীবনব্যাপী শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

আগামী বছর থেকেই প্রাথমিক পর্যায়ে কোডিং শিক্ষা অন্তর্ভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিঢ় ভাবে কাজ করছে আইসিটি বিভাগ। বর্তমান ও আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে দেশে আরও ৩৫ হাজার আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি