শনিবার, আগস্ট ১, ২০২৬
27.6 C
Dhaka

আইএসপিএবি’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত; সংগঠনের সবাই এখন ‘সাধারণ সদস্য’

টেকভিশন২৪ ডেস্ক: আইএসপিএবি’র সংঘবিধি ও সংঘস্মারক সংশোধনকল্পে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।

গতকাল ০৬ অক্টোবর, ২০২৪ ইং রবিবার রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ( রাওয়া) মহাখালী, ঢাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর এই বিশেষ সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইএসপিএবি’র সভাপতি, মোঃ ইমদাদুল হক।

উক্ত সভায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সভায় আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ উপস্থিত সাধারণ সদস্যদের মাঝে সদস্য ধরণ নির্ধারণ সহ অন্যান্য ধারা-উপধারা আইএসপিএবির সংঘস্বারক ও সংঘবিধিতে সংশোধন করার জন্য প্রস্তাবনা সমূহ ও সুপারিশগুলো যথাযথভাবে উপস্থাপন ও বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

উপস্থিত সদস্যগণ প্রস্তাবনাগুলোর পক্ষে/বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রত্যেক লেয়ার থেকে প্রতিনিধি নিশ্চিত করার বিষয়ে সকল সদস্যকে লেয়ার ভিত্তিক অনুযায়ী সাধারণ সদস্য পদবি নির্ধারণ করার প্রস্তাবনাটি সহ অন্যান্য ধারা- উপধারাগুলির উপর অভিমত/মতামত রাখেন।

সভাপতি মহোদয় সদস্যদের মতামত প্রদানের আলোকে, আইএসপিএবির সকল সদস্যদের সাধারণ সদস্য পদবি নির্ধারণ ও অন্যান্য ধারা –উপধারা সংশোধনকল্পে হাত উত্তোলন ও কন্ঠ ভোটের আয়োজন করেন।

উপস্থিত সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ হাত উত্তোলন ও কণ্ঠভোটের ফলাফল অনুযায়ী প্রত্যেক লেয়ার থেকে প্রতিনিধি নিশ্চিতকরণে সকল সদস্যদেরকে লেয়ার ভিত্তিক/ অনুযায়ী সাধারণ সদস্য পদবি নির্ধারণ করার প্রস্তাবনাটি সহ অন্যান্য ধারা ও উপধারাগুলি সংঘস্মারক এবং সংঘবিধি পরিবর্তনে প্রয়োগ করার সিদ্ধান্তটি অনুমোদিত হয়।

সভায় সাধারণ সদস্যদের মধ্যে সাবেক সভাপতি আমিনুল হাকিম, অগ্নি সিস্টেমের মোহাম্মাদ আব্দুল সালাম, এক্সসেস টেল এর রেজাউল করিম, বাংলানেট টেকনোলজির জোবায়ের আল মাহমুদ, ব্রিক্স সিস্টেমের সোহেল ইসলাম, এডিএন’র আজহার চৌধুরী জুয়েল, তালমুড়ি ব্রডব্যান্ডের এমদাদুল হক কাফি, মাজেদা নেটওয়ার্কে’র নেয়ামুল হক, এফআরসি কমিউনিকেশনের রাইসুল বাদল, আইটিবেসের মীর মোশাররফ হোসাইন,রেড ডেটার মঈনুদ্দিন আহমেদ, এফএনএফ’র শাহরিয়ার রুবেন্স, মিলেনিয়াম কম্পিটার্স’র কাজী সাজ্জাদ হোসেন রতন প্রমুখ বক্তব্য রাখেন।

অতঃপর আর কোন আলোচ্যুসূচি না থাকায় উপস্থিত সদস্যদেরকে ধন্যবাদ ও মধ্যহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়ে বিশেষ সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি