বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

দেশে অভিজ্ঞ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তৈরি করতে আইএসপিএবির প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজার থেকে গোলাম দাস্তগীর: দেশের ইন্টারনেট সেবাকে নিরাপদ রাখতে ও দেশীয় ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে দুটি বিষয়ে কক্সবাজারে চলছে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা।

যেখানে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১৩০জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মাইক্রোটিক ও জুনিপার প্লাটফর্মটি দেশি-বিদেশি মোট ৮ জন প্রশিক্ষকের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। আইএসপিএবির এই প্রশিক্ষণ কর্মশালাটি ২৮মে থেকে শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আইএসপিএবি’র ইসির সদস্যরা।

কক্সবাজারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও নেটওয়ার্ক ল্যাব বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক টেকভিশন২৪ কে বলেন, আমরা দেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরীর জন্য যৌথভাবে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সাথে নেটওয়ার্ক ল্যাব ও প্রশিক্ষণ কর্মশালাটি বড় পরিসরে আয়োজন করেছি। দেশের ইন্টারনেটে অবকাঠামোকে নিরাপদ ও উন্নত করতে ভবিষ্যতেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

এদিকে, এবারের আয়োজন নিয়ে আইএসপিএবির সেক্রেটারি জেনারেল নাজমুল ভুঁইয়া টেকভিশন২৪ কে বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি ৩১মে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। তিনি আরো বলেন, আমরা ইন্টারনেট সেক্টরে সুন্দর একটা প্রতিয়োগিতার মধ্যে দিয়ে দেশের মানুষকে সেবা দিতে সরকাররের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি। 

উল্লেখ্য, গত ২৭ মে হোটেল দি কক্স টুডেতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেটওর্য়াক ল্যাব ও ৪ দিনব্যাপি এই সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া অনুষ্ঠানে মো: নাজমুল ইসলাম, সাইবার সিকিউরিটি ইউনিটের এডিশনাল পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ, ও জেসমিন জুঁই, সিইও, বিজয় ডিজিটাল এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি মো: আবদুর রহিম খান, কোঅর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রনালয় বক্তব্য রাখেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি