শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.9 C
Dhaka

আইএসপি গাইডলাইনে সংস্কার: হতাশ ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সের গাইডলাইনে পরিবর্তন আনছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এরই মধ্যে সংস্থাটির কমিশন সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। তবে গাইডলাইনে লাইসেন্স আপগ্রেড করার সুযোগ না রাখায় হতাশ এ খাতের বিনিয়োগকারীরা।

মূলত, স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে তৃণমূলে দ্রুতগতির ইন্টারনেট সেবার বিস্তৃতি ঘটাতে এ সংস্কারে লক্ষ্য।

বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, বর্তমানে যে গাইডলাইন আছে, সেটির কয়েকটি ধারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার প্রস্তাব আমাদের কমিশন থেকে অনুমোদন হয়েছে। ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এটি প্রক্রিয়াধীন আছে, সেখানে অনুমোদন পেলে নবায়নের যে জটিলতা আছে তা কেটে যাবে।

সংস্কারের অংশ হিসেবে আইএসপি লাইসেন্স প্রদান সাময়িক বন্ধ রাখার পরিকল্পনা করছে বিটিআরসি। নির্দিষ্ট এলাকায় লাইসেন্সের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত আবেদন না পাওয়া এবং আবেদন মূল্যায়নের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জটিলতা নিরসনে সফটওয়্যারের মাধ্যমে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সংস্থাটি।

যারা আইএসপি লাইসেন্স চায়, তারা সফটওয়্যারের মাধ্যমে নথিভুক্ত হতে পারবে। কোনো জায়গায় যদি একজন প্রোভাইডার দরকার হয়, তাহলে ৫টি আবেদন জমা পড়তে হবে। সেগুলো থেকে বাছাই করে লাইসেন্স দেয়া হবে, এগুলো অটোমেটেড প্রক্রিয়ায় হবে।

লাইসেন্সিং গাইডলাইনের সংস্কারকে ইতিবাচক হিসেবে দেখছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তবে, গাইডলাইনে লাইসেন্স আপডেট করার সুযোগ না রাখায় হতাশ এ খাতের বিনিয়োগকারীরা।

আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন গাইডলাইনে আপগ্রেডের ইস্যুটা আনা হয়নি। এটা যদি আনা না হয়, তাহলে কী হবে? আমাদের ছোট উদ্যোক্তারা তাদের ব্যবসার ভবিষ্যৎ দেখতে না পেলে একটা সময়ের পর গুটিয়ে যাবে।

উল্লেখ্য, ১ মার্চ থেকে নতুন করে আইএসপি লাইসেন্স এর জন্য আবেদন গ্রহণ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসির কমিশন সভা। যমুনাটিভি

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি