শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.9 C
Dhaka

শুরু হচ্ছে ১ম ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ- টেকনোজিয়াজাতীয় পর্যায়ের প্রতিযোগিতা

টেকভিশন২৪ ডেস্ক: স্বাধীনতার মাসে বাংলাদেশ-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’ (টেকনোজিয়ান) এর ১ম জাতীয় প্রতিযোগিতা। আগামী ৮ এবং ৯ই মার্চ,২০২৪ তারিখে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসবে দুইদিনব্যাপী বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই রোবটিক্স প্রতিযোগিতা। দেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা এ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ৮ম ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় সর্বমোট ৯ টি সেগমেন্টে ১১০ টি ক্লাবের প্রায় ১,০৫০জন প্রতিযোগী অংশ নিবে। সেগমেন্ট গুলো হচ্ছে: রোবো সকার, রোবো রেস, ফাস্টেস্ট লাইন ফলোয়ার, ড্রোন, ওয়াটার রকেট, ইনোভেশান কন্টেস্ট, বটস কমব্যাট, বিজনেস কেস কম্পিটিশান এবং এড মেকিং চ্যালেঞ্জ। জাতীয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে পরবর্তীতে জাতীয় ক্যাম্প এর মাধ্যমে ‘টিম বাংলাদেশ’ ডেলিগেশান তৈরি করা হবে। যারা প্রায় ৫০ টি দেশের ২০ হাজারের অধিক প্রতিযোগীদের সাথে টেকনোজিয়ান এর আন্তর্জাতিক মঞ্চে রোবটিক্স এর শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াইয়ে অংশ নিবে।

বাংলাদেশ-এ অনুষ্ঠিত হতে যাওয়া টেকনোজিয়ান এর ১ম জাতীয় প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ফ্রন্টেক লিমিটেড। সহ আয়োজক হিসেবে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি –বাংলাদেশ। বাংলাদেশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে টেকনোজিয়ান বাংলাদেশের কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস বলেন “বাংলাদেশে এখন পর্যন্ত ৩টি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেকনোজিয়ান এদের মধ্যে নতুনতম সংযুক্তি। যেহেতু টেকনোজিয়ান এর আন্তর্জাতিক পর্বটি অনুষ্ঠিত হয় দিল্লীতে, তাই বাংলাদেশ থেকে অধিক সংখ্যক প্রতিযোগী খুবই সীমিত খরচে এই আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারবে। এছাড়াও আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রায় ৩০ লাখ টাকা প্রাইজমানি থাকে- যা আমাদের দেশের প্রতিযোগীদের রোবটিক্সে উৎসাহিত করতে সাহায্য করবে।” মূল প্রতিযোগিরা ছাড়া সাধারণ শিক্ষার্থীরা চাইলে যে কেউ এই প্রতিযোগিতায় দর্শনার্থী হিসেবে আসতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে bd.technoxian.com/tickets ঠিকানায় গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, টেকনোজিয়ান এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সহযোগী হিসেবে আছে ব্রেইনস্টেশান২৩, আমারপে এবং জেআরসি বোর্ড। এছাড়াও এসোসিয়েট সহযোগী হিসেবে আছে প্রথম আলো, ম্যাগাজিন সহযোগী হিসেবে বিজ্ঞানচিন্তা এবং কিশোর আলো, টিভি সহযোগী হিসেবে দীপ্ত টিভি এবং রেডিও সহযোগী হিসেবে ঢাকা এফএম ৯০.৪। ইনোভেশান সহযোগী হিসেবে আছে বাংলাদেশ ইনোভেশান ফোরাম, এডটেক সহযোগী হিসেবে ফারহানা’স ব্রেইনস্টেশান এবং ডিজিটাল মিডিয়া মার্কেটিং পার্টনার হিসেবে রেড মাউস। এছাড়াও বেভারেজ পার্টনার হিসেবে আছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি