শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
33.3 C
Dhaka

অ্যাসোসিও’র ‘আজীবন চেয়ারম্যান’ হলেন বাংলাদেশের আব্দুল্লাহ এইচ কাফি

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এর ‘লাইফটাইম চেয়ারম্যান অব অ্যাসোসিও’ সম্মানিত পদে ভূষিত হয়েছেন বিসিএস এর প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা সংগঠনটি এবারই প্রথম আজীবন চেয়ারম্যানের নাম ঘোষণা করল। অ্যাসোসিও এর আজীবন চেয়ারম্যান পদে ভূষিত আব্দুল্লাহ এইচ কাফি বিভিন্ন মেয়াদে বিসিএস এর পরিচালক, কোষাধ্যক্ষ, মহাসচিব, সহসভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সিঙ্গাপুরের রিসোর্টস ওয়ার্ল্ড সেনতোসা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অ্যাসোসিও ওয়ার্ল্ড সামিটে ২৮ অক্টোবর অ্যাসোসিও চেয়ারম্যান ডেভিড ওয়াং, নবনির্বাচিত চেয়ারম্যান বার্নাক, উইটসা চেয়ারম্যান ডা. শন সিহ, নির্বাহী পরিচালক ড.ডেন এবং সিঙ্গাপুর, হংকং এবং ভিয়েতনামের আইটি ফেডারেশনের চেয়ারম্যান বিসিএস ও অ্যাসোসিও এর প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিকে ‘লাইফটাইম চেয়ারম্যান অব অ্যাসোসিও’  ফলকটি হস্তান্তর করেন।

এছাড়াও অ্যাসোসিও ওয়ার্ল্ড সামিট ২০২২ এ ৪টি বিভাগে অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ। ‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’ বিভাগে সম্মাননা অর্জন করে ফিফোটেক। ডিজিটাল গভর্নমেন্ট বিভাগে ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ডিওআইসিটি), হেলথ টেক বিভাগে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং এনভায়রমেন্টাল, সোশ্যাল এবং গভর্ন্যান্স বিভাগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) সম্মাননা অর্জন করেন।

অ্যাসোসিও

দেশীয় ৪ প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড অর্জন এবং আজীবন চেয়ারম্যান পদে ভূষিত হওয়া উপলক্ষে বিসিএস সভাপতি ইঞ্জি. ‍সুব্রত সরকার বলেন, অ্যাসোসিওতে বিসিএস এর প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ এইচ কাফির অর্জন অসাধারণ। বিসিএস কৃতজ্ঞচিত্তে তাঁর এই অর্জনকে ধারণ করবে। দেশীয় চার প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড অর্জন পৃথিবীর কাছে আইসিটিতে আমাদের সক্ষমতার কথা ঘোষণা দেয়। ডিজিটাল বাংলাদেশের জয়জয়কার এখন সারা পৃথিবী জুড়ে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও বিসিএস একনিষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি অ্যাওয়ার্ড অর্জনকারী প্রতিটি প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই এবং আশা করি অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে প্রকল্পগুলো আরো বেশি বেগবান হবে।

প্রসঙ্গত, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২২টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন এই সংস্থার সদস্য। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) অ্যাসোসিও এর একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে ‘অ্যাসোসিও এর সম্মাননা’ এর জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি