বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
28 C
Dhaka

অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন ব্র্যান্ড এখন শাওমি

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। বিশ্ববাজারে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ১২ শতাংশ। সম্প্রতি প্রকাশিত ক্যানালিস রিসার্চের প্রতিবেদন অনুসারে, সর্বাধিক স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে স্যামসং এখনও শীর্ষে।

শাওমি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শাওমি ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রির ক্ষেত্রে অ্যাপলকে ছাড়িয়ে গেছে।

শাওমি সর্বাধিক স্মার্টফোন বিক্রি করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, স্যামসাং বাজারের ১৯ শতাংশ শেয়ার নিয়ে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে, শাওমি ১৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

অ্যাপলের বাজারে শেয়ার ১৪ শতাংশ। শাওমি ছাড়াও চীনের অন্যান্য সংস্থা অপো এবং ভিভো ১০-১০ শতাংশ শেয়ার পেয়েছে। এতে অপো রয়েছে চার নম্বরে এবং ভিভো পাঁচ নম্বরে।

ক্যানালিসের রিপোর্টে দেখা গেছে, শাওমি সবচেয়ে বড় বাজার তৈরি করেছে ল্যাতিন আমেরিকায়। সেখানে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ৩০০ শতাংশ। এর পরেই আছে আফ্রিকা, সেখানে ১৫০ শতাংশ এবং পশ্চিম ইউরোপে বেড়েছে ৫০ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি