বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

শিথিল লকডাউনে পাঠাওয়ের সব সার্ভিস চালু

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করায় পুনরায় সব সেবা চালু করেছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’। এক্ষেত্রে প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের নির্ভরযোগ্য সেবা প্রদান ও সেবাদাতাদের দৈনিক আয় এবং উভয়ের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

করোনা মহামারিকালে পাঠাও তার সেবাগ্রহীতা ও সেবাদাতা উভয়ের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় করোনাকালে পাঠাও তার সকল সেবাদাতাদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দিয়েছে ও প্রদান করেছে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি)। এছাড়া, পাঠাও চালকরা যাতে মাস্কের প্রয়োজনীয়তা মেনে চলে তাই নতুন ফিচারও চালু করেছে পাঠাও।  অধিকন্তু, পাঠাও তার রাইড শেয়ারিং সার্ভিসে সেবাদাতাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। প্রশিক্ষণের মাধ্যমে চালকদের পাঠাও ফুড এবং পাঠাও পার্সেল কাজের সুযোগ তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্য সতর্কতা হিসেবে এটুআই এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়  পাঠাও তার প্ল্যাটফর্মের ১০ হাজারের বেশি সম্মুখসারির করোনাযোদ্ধকে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করিয়েছে।

সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে মহামারির পুরো সময়টাতে পাঠাও দেশের মানুষের পাশে থেকেছে। এছাড়া প্ল্যাটফর্মটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতায় পাঠাও হেলথ এবং পাঠাও ফার্মা চালু করেছে। ট্রান্সজেন্ডারদের পাঠাও ফুড- এ সেবাদাতা হিসেবে নিয়োগ দেয়া করোনাকালে পাঠাওয়ের আরো একটি উল্লেখযোগ্য মানবিক উদ্যোগ।

সম্প্রতি পাঠাও আকিজ বেকার্স লিমিটেড এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে করোনায় আক্রান্তদের জন্য ঢাকায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। পাঠাও অ্যাপ এর হেলথ ফিচার থেকে কোভিড-১৯ আক্রান্তরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।

রাইড শেয়ারিং সার্ভিস পুনরায় চালু হওয়া প্রসঙ্গে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, “যাত্রী ও সেবাদাতাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে পাঠাও দায়বদ্ধ। দেশের অর্থনীতিতে গতি আনতে ও মহামারির বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা সরকার এবং জনগণের পাশে রয়েছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি