মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

অ্যাডা লাভলেস ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট-২০২১ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নারী প্রোগ্রামারদের উৎসাহিত করতে এবং কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেসের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ অনুষ্ঠিত হল অ্যাডা লাভলেস ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট-২০২১। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা আশুলিয়া ক্যাম্পাসে আয়োজিত এই কন্টেস্টের বিজয়ী দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম “বুয়েট-এ টিম হ্যাজ নো নেম”।

কন্টেস্টে দিত্বীয় স্থান অধিকার করে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম রিসাইকেল বিন এবং তৃতীয় স্থান অধিকার করে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম ডোনাট ওরি। এর আগে গত ১৯ নভেম্বর সারাদেশ থেকে মেয়েদের ১৮৭টি দল নিয়ে কন্টেস্টের প্রিলিমিনারি পর্ব অনুষ্ঠিত হয় এবং মোট ৭২টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। আজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা ঢাকায় এসে দিনভর প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে।  

পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যপক এবং সহযোগী প্রধান ড. শেখ রাশেদ হায়দার নূরী, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এবং ইএসডিজিফরবিডি প্রকল্পের প্রকল্প পরিচালক জাহানারা আমির।

দক্ষ নারী প্রোগ্রামার তৈরীর লক্ষ্যে প্রতিবছর ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করে থাকে বিডিওএসএন। এ বছরের আয়োজনের সার্বিক সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অনলাইন প্ল্যাটফর্ম- টফ এবং একাডেমিক পার্টনার আরডেন্ট। মূলত প্রযুক্তিভিত্তিক কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বিডিওএসএন এর ইএসডিজিফরবিডি প্রকল্পের আওতায় আয়োজিত হয় এই ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট-২০২১।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি