রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ব্রডব্যান্ড সেবা বন্ধ

সহিংসতার ঘটনায় আগুনে ইন্টারনেটের তার পুড়ে যাওয়ায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাঙামাটি শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারী মো. সাহাবুদ্দিন বলেন, ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়। নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না।

ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।

সহিংস পরিস্থিতি এড়াতে দুপুর একটা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি