বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বাজারে আসছে শাওমির স্মার্ট ব্যান্ড ৯

টেকভিশন২৪ ডেস্ক : গত মাসে চীনের বাজারে মিক্স ফোল্ড ৪ ও মিক্স ফ্লিপ উন্মোচন করেছে শাওমি। এর পাশাপাশি বর্তমানে গুঞ্জন উঠেছে স্মার্ট ব্যান্ড ৯ ও শিগগিরই বিশ্ববাজারে আসবে। প্রযুক্তি খাতের টিপস্টার আরসেন লুপিন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ডিভাইসটি কবে নাগাদ আন্তর্জাতিক বাজারে আসবে সে বিষয়ে তিনি কিছু জানাননি তিনি। খবর এখন ও গিজমোচায়না।

আগে অ্যামাজন ইতালির ওয়েবসাইটে ১৯ আগস্ট ডিভাইসটি বাজারজাতের বিষয়ে জানানো হয়েছিল। তবে এখানে ডিভাইসটির দাম সংক্রান্ত কোনো তথ্য দেয়া হয়নি।

চীনের বাজারে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ২৪৯ ইউয়ান বা ৩৫ ডলার। ওয়্যারেবল ডিভাইসটির দুটি মডেল রয়েছে। একটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) রয়েছে এবং অন্যটি সিরামিক স্পেশাল এডিশন। এগুলোর মূল্য যথাক্রমে ২৯৯ ইউয়ান (৪১ ডলার) এবং ৩৪৯ ইউয়ান (৪৮ ডলার)।

গ্যাজেটস অ্যান্ড ওয়্যারেবলের তথ্যানুযায়ী, অ্যামাজন ইতালিতে ডিভাইসটি ৪৭ ডলার মূল্যে আসতে পারে। যা আগের ভার্সনের তুলনায় কিছুটা বেশি। যে কারণে প্রযুক্তিবিদরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে ডিভাইসটির দাম সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বৈশিষ্ট্য বা সুবিধা ভেদে মডেলগুলোর দামে পার্থক্য হতে পারে।

শাওমির স্মার্ট ব্যান্ড ৯ এ ১ দশমিক ৬২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস, রেজোলিউশন ১৯২*৪৯০ এবং পিক্সেল ডেনসিটি ৩২৬ পিপিআই। ডিভাইসটিতে ২০০ এর বেশি ওয়াচফেস সাপোর্ট করবে।

আগের তথ্যানুযায়ী, কিছু ডিভাইসে এনএফসি কয়েল থাকবে যেটি কোনো স্পর্শ ছাড়াই পেমেন্টের সুবিধা দেবে। শাওমি স্মার্ট ব্যান্ড ৯ এ থ্রি-এক্সিস এক্সিলারোমিটার, জায়রোস্কোপ, পিপিজি ও অ্যাম্বিয়েন্ট লেইট সেন্সর রয়েছে।

ডিভাইসটিতে ২৩৩ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এক বার ফুল চার্জ দেয়ার পর এটি অলয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার চালু অবস্থায় ২১ দিন এবং বন্ধ অবস্থায় ৯ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানির। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভার্সন ৫.৪, ব্যাসিক মিউজিক কন্ট্রোল, মেসেজিং রিপ্লাই ও ওয়েদার আপডেট ফিচার রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি