বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

র‍্যানসমওয়্যার ঝুঁকি বাড়াচ্ছে এআই: ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক : র‍্যানসমওয়্যার হামলার ঝুঁকি বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তি, এমনটাই দাবি করেছে সাইবার নিরাপত্তা কোম্পানি ক্যাসপারস্কি। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘সাইবার সিকিউরিটি উইকেন্ড ফর এশিয়া প্যাসিফিক ২০২৪’ সম্মেলনে কোম্পানিটি এই দাবি করে।

ক্যাসপারস্কির এশিয়া প্রশান্ত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক আদ্রিয়ান হিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সময় তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। গোপন তথ্য কীভাবে ব্যবহার করা হয় এবং সে তথ্যের কোন কোন অংশ এআই ব্যবহার করবে, সে বিষয়েও নীতিমালা কার্যকর করা দরকার।

ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের পরিচালক ইগর কুজনেটসভ জানান, র‍্যানসমওয়্যার হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সংঘটিত সাইবার অপরাধ। সাইবার অপরাধীরা এটিকে ব্যবসার মতো করে পরিচালনা করেন। দুর্বল অ্যাপ্লিকেশনের ব্যবহারসহ চুরি বা অনুমান করা পাসওয়ার্ড ব্যবহার করে র‍্যানসমওয়্যার হামলা করেন তাঁরা।

ক্যাসপারস্কির লিড ডেটা সায়েন্টিস্ট আলেক্সি আন্তোনভ জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ১১ হাজার সম্ভাব্য ম্যালওয়্যার আক্রমণ হয়, যা গত বছর ছিল চার লাখ তিন হাজার। তাই গ্রাহকদের নিরাপত্তা দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ক্যাসপারস্কি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি