বুধবার, নভেম্বর ১১, ২০২৬
22 C
Dhaka

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: ইনফিনিক্স বাংলাদেশ তাদের আসন্ন নোট ৬০ সিরিজ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি জানিয়েছে, এই সিরিজে থাকবে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে এবং সম্পূর্ণভাবে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় এমন একটি স্মার্ট ইন্টারফেস। এটি ব্যবহারকারীদের দৈনন্দিন ফোন ব্যবহারে আরও নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ করে দেবে।

নোট ৬০ সিরিজে থাকছে শতভাগ কাস্টমাইজ করার সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ফোনের অভিজ্ঞতা সাজাতে পারবেন। থিম, লেআউট থেকে শুরু করে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ অন-স্ক্রিন উপাদান—সবকিছুই নিজের মতো করে পরিবর্তন করা যাবে। ইনফিনিক্সের মতে, এই সিরিজে এমন একটি নতুন ডিজাইন ধারণা তুলে ধরা হয়েছে যেখানে ফোনের নকশা এবং ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্রযুক্তি একসাথে কাজ করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

এই নতুন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে—একটি ইন্টারঅ্যাকটিভ লাইটিং ইন্টারফেস, যা ব্যবহার না করলে শান্তভাবে থাকে, কিন্তু সক্রিয় হলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন, এলার্ট এবং ছোট ইন্টারঅ্যাকটিভ উপাদান দেখায়। এর মাধ্যমে কল, রিমাইন্ডার বা টাইমারের মতো আপডেটগুলো হালকা আলোর সংকেতের মাধ্যমে দেখা যাবে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীর নজরে আসবে।

ইনফিনিক্স জানায়, এই ব্যবস্থায় পার্সোনালাইজেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের মতো করে লাইট সিগনেচার তৈরি করতে পারবেন, স্ক্রলিং ইমোজি ব্যবহার করতে পারবেন অথবা বিভিন্ন ডাইনামিক প্যাটার্ন নির্বাচন করে নিজের মুড বা ব্যক্তিত্ব প্রকাশ করতে পারবেন।

অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করতে নোট ৬০ সিরিজে যুক্ত করা হয়েছে পিক্সেল পেটস—অ্যানিমেটেড ডিজিটাল সঙ্গী, যেমন কিকি দ্য ক্যাট, উফি দ্য ডগ, সিম্বা দ্য লায়ন এবং লুলু দ্য ইউনিকর্ন। এসব চরিত্র নোটিফিকেশন ও অন্যান্য কার্যক্রমের সাথে ইন্টারঅ্যাক্ট করে ফোন ব্যবহারে একটি মজার মাত্রা যোগ করবে।

অবসরের ছোট মুহূর্তগুলোকে আরও আনন্দময় করতে অ্যাকটিভ ম্যাট্রিক্স ইন্টারফেসে ডট ড্যাশ এবং স্টার ব্লাস্ট এর মতো ছোট গেমও খেলা যাবে, যা ব্যবহারকারীদের দ্রুত বিনোদনের সুযোগ দেবে।

ইনফিনিক্সের ভাষ্য, নোট ৬০ সিরিজ “ফান অন দ্য গো” ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে, যেখানে আকর্ষণীয় ডিজাইনের সাথে ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার অভিজ্ঞতা মিলিয়ে একটি ভিন্নধর্মী ফোন ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। নতুন এই ফিচারগুলো ইঙ্গিত দেয় যে আসন্ন লঞ্চে ইনফিনিক্স শুধু নতুন ডিজাইনই নয়, বরং আরও প্রাণবন্ত ও কাস্টমাইজ করা যায় এমন একটি স্মার্টফোন অভিজ্ঞতাও তুলে ধরতে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি