বুধবার, জুলাই ২৯, ২০২৬
29 C
Dhaka

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) হ্যাকাথন ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনের সমাপনী হয়। ক্লাউডক্যাম্প বাংলাদেশের উদ্যোগে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে অনুষ্ঠিত এ হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি তরুণ এআই নির্মাতা (বিল্ডার) অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩ হাজার ৫০০-এর বেশি নিবন্ধিত আবেদনকারীর মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে ২০৮টি দলকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনকে দেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন হিসেবে দাবি করেছেন উদ্যোক্তারা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স ও ইনফোটেক—এই পাঁচটি উদ্ভাবনী ট্র্যাকে বাস্তব সমস্যার সমাধানভিত্তিক এআই প্রকল্প উপস্থাপন করে। ১১টি বিশেষজ্ঞ বিচারক প্যানেল সরাসরি মূল্যায়নের মাধ্যমে প্রকল্পগুলোর স্কোর নির্ধারণ করেন।

প্রতিযোগিতার বিভিন্ন ট্র্যাকে বিজয়ী দলগুলোর মধ্যে মারটেক (ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির দল ব্রেকিং ব্রাক এবং রানার-আপ হয়েছে ফ্লোজেনএক্স ডট এআইয়ের ইনোএআইভার্স। এডটেক (শিক্ষা) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্য টোকেনাইজার্স এবং রানার-আপ হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অরবিট সাস।

হেলথটেক (স্বাস্থ্যসেবা) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডুগার্ডর এবং রানার-আপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম সিসিএন। ই-কমার্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাইলস্টোন কলেজের গোস্ট হান্টার এবং রানার-আপ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের নিটার_জেনোভারিয়ান্টস।

অন্যদিকে ইনফোটেক (সোশ্যাল মিডিয়া) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর জুডিশিয়াল অ্যাডভান্সমেন্টের সাইবার সিল্ড এআই এবং রানার-আপ হয়েছে নিশ (রবেন্ডেভস)।

এ ছাড়া ‘ভাইব কোডিং টু প্রোডাকশন (ভিসিপি)’ চ্যালেঞ্জে শীর্ষ পাঁচ বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আসিম আলম চৌধুরী, সাউথইস্ট ইউনিভার্সিটির তানভীর আহমদ, আপস্ট্রা কমিউনিকেশন লিমিটেডের মো. বাজলুর রহমান লিখন, নর্থ সাউথ ইউনিভার্সিটির নায়িমুজ্জামান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আদিব রহমান।

বিজয়ী দলগুলোর জন্য প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং ভিসিপি চ্যালেঞ্জের বিজয়ীদের জন্য ১০ হাজার টাকা করে পুরস্কার নির্ধারণ করা হয়। পাশাপাশি বিজয়ীরা ক্রেস্ট, সনদ এবং গ্লোবাল শোকেস রোডম্যাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নজরুল ইসলাম, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ডেইভ ডাউল্যান্ড, রেজিস্ট্রার, ব্র্যাক ইউনিভার্সিটি এবং মুহাম্মদ আনোয়ার উদ্দিন, অতিরিক্ত সচিব, আইসিটি বিভাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান।

মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, “এআই বিল্ডফেস্ট কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। বাংলাদেশের তরুণরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানও তৈরি করতে পারে, এই আয়োজন তার প্রমাণ। এটি বাংলাদেশের এআই ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সূচনা।”

ড. ডেইভ ডাউল্যান্ড বলেন, “অংশগ্রহণকারী তরুণদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের উদ্যোগের অংশ হতে পেরে ব্র্যাক ইউনিভার্সিটি গর্বিত।”

প্রধান অতিথির বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, “তরুণদের উদ্ভাবন যেন সরাসরি দেশের মানুষের উপকারে আসে, সে দিকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্ষমতা রয়েছে।”

আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) ও টেকনাফ। একাডেমিক পার্টনার ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গোল্ড স্পন্সর হিসেবে ছিল রাইজআপ ল্যাবস ও আস্থা আইটি।

এ ছাড়া সিলভার স্পন্সর হিসেবে ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মজারু, স্বাধীন ল্যাব, কোডার্সট্রাস্ট, এমএমএস এডু-অ্যাসিস্ট, এসজে ইনোভেশন, পিপল অ্যান্ড টেক, ওয়াইজ অ্যাক্সিলারেটর, বিটনা, এসএসএল ওয়্যারলেস এবং এস্পায়ার টেক। প্রযুক্তি সহযোগী হিসেবে ছিল এডব্লিউএস, লাভেবল, রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ক্যানভাস, ডায়ানা হোস্ট, অ্যাস্ট্রোনাস টেক ও পরিধি। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল গ্রিন টিভি।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি