সোমবার, জুন ৮, ২০২৬
27.8 C
Dhaka

এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে টেকনো

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথে যুক্ত হয়েছে ইনোভেটিভ স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এখন থেকে টেকনো এই সংস্থার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হিসেবে কাজ করবে। এর অংশ হিসেবে টেকনো আনুষ্ঠানিকভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু, এবং এএফসি নারী চ্যাম্পিয়ন্স লীগ ২০২৪-২০২৫ মৌসুম আয়োজনে সহায়তা করবে।

এই পার্টনারশিপ মাধ্যমে টেকনো, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের তরুণ ব্যবহারকারীদের সাথে আরও অর্থবহ সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবে। বাংলাদেশের তরুণরা ফুটবল ভালোবাসে। অন্যদিকে, টেকনো ফুটবলের জন্য এই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। এই নতুন অংশীদারিত্ব বাংলাদেশের প্রতিটি ফুটবল ভক্তের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদী টেকনো। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এএফসি এবং টেকনো’র প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

টেকনো’র চিফ মার্কেটিং অফিসার লরি বাই বলেন, “এই পার্টনারশিপ টেকনো এবং এএফসি’র একই ধরনের মূল্যবোধের প্রতিফলন। এটি শুধুমাত্র একটি স্পনসরশিপ নয়; বরং এই মাইলফলক আমাদের ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড স্পিরিট তরুণদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে। উভয় প্রতিষ্ঠান এই পার্টনারশিপের মাধ্যমে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে এশিয়া অঞ্চলের সকল ফুটবল ভক্তদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে আমি মনে করি।”

“আমরা বিশ্বাস করি, ফুটবল সবাইকে এক সূতাই বেঁধে রেখে অগ্রগতি নিশ্চিত করার ক্ষমতা রাখে। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এশিয়া অঞ্চলের সকল ফুটবল ভক্তদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে পারবো এবং তাদের ক্ষমতায়নে কাজ করবো। এছাড়া, এখন থেকে ফ্যানরা উন্নত প্রযুক্তির সাহায্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের ম্যাচগুলো নিরবচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবে। ফুটবলের প্রতি এই ভালোবাসার জায়গা থেকে টেকনো এবং ফুটবল অনুরাগীদের মধ্যে একটি অটুট বন্ধন তৈরি হবে বলে আমি প্রত্যাশা করি।”

এএফসি’র সাধারণ সম্পাদক দাতুক সেরি উইন্ডসর জন বলেন, “এএফসি উদ্ভাবন এবং রূপান্তরের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। আমরা ক্লাব ফুটবল প্রতিযোগিতার কাঠামো পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করেছি। এই অভিযাত্রায় টেকনো’র মতো একটি ইনোভেটিভ প্রযুক্তি ব্র্যান্ডকে সাথে পেয়ে আমরা আনন্দিত।” 

এই পার্টনারশিপের মাধ্যমে টেকনো ফুটবল ভক্তদের সাথে সম্প্রীতির অটুট বন্ধন তৈরি করতে কাজ করে যাবে। পাশাপাশি, ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং ভক্তদের আকাঙ্খা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এই ব্র্যান্ড। আগামী দিনেও বাংলাদেশী ফুটবল ভক্তদের জন্য অনুরূপ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে সচেষ্ট থাকবে টেকনো।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি