শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.6 C
Dhaka

ডিআইইউতে ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলন

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার ও কুল্লিয়াতুল কুরআনিলকারীম ওয়াদ দিরসাতিল ইসলামিয়াহর যৌথ উদ্যোগে আজ (৩ নভেম্বর) দুই দিনব্যাপী (নভেম্বর ৩-৪) ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪’ শুরু হয়েছে।

রবিবার সকাল ৯টায় ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ সুন্নহ সম্মেলনের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন এম্বাসেীর ডেপুটি হেড  জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উপ-পরিচালক মোঃ ছফিউল্ল্যাহ ও আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা আামির ফয়সল।

এই কনফারেন্সে ৪০টি গবেষনা পত্র উপস্থাপন করা হচ্ছে। এছাড়া সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান সেশন নিচ্ছেন দেশ ও দেশের বাহিরে অনেক গবেষক। দেশ এবং দেশের বাহিরে থেকেও অনেক গবেষক এখানে অংশগ্রহন করছে। এই সম্মেলনের মূল বিষয়গুলোর মধ্যে আছে-ওহী ও ইসলামী শরীয়তের উৎস হিসাবে আস-সুন্নাহ কুরআন ও সুন্নাহর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রামাণিকতার বিভিন্ন দিক, সুন্নাহ অস্বীকারকারীদের সংশয়সমূহ ও তার জবাব, সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান

মুসলিম জীবনে আল-কুরআন ও আস-সুন্নাহর প্রয়োাজন ও গুরুত্ব তুলে ধরা এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। এছাড়াও আল-কুরআন ও আস-সুন্নাহর খেদমতে বিভিন্ন যুগে মুসলিম স্কলারদের অবদান তুলে ধরা শরীয়তের উৎস ও ওহী হিসাবে সুন্নাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা, কুরআন ও সুন্নাহর মধ্যকার সম্পর্ক তুলে ধরা, সুন্নাহর বিরুদ্ধে যে সকল ভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে সেগুলোর ওপর বিশ্লেষণাত্মক আলোচনা ও গবেষণামূলক উত্তর প্রদান করাও এই সম্মেলনের লক্ষ্য।

ইমাম বুখারী ট্রাস্ট, বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান যা শিক্ষা, ইসলামী দাওয়াহ ও সমাজ উন্নয়নমূলক নানামূখী র্কমসূচি বাস্তবায়ন করে চলে। কুল্লিইয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দারিসাতিল ইসলামিয়্যাহ, বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক, ব্যাচলের ও মার্স্টাস পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে। বর্তমানে ঢাকার উত্তরায় এর অস্থায়ী ক্যাম্পাস অবস্থতি। সেখানে আরবী ভাষা ও সানাবিয়্যাহ পর্যায়ের ক্লাস ২০২২ সাল থেকে শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মহানবী হযরত মুহম্মদ (সা.)- এর সুন্নাহ পালনের কোনো বিকল্প নাই। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা অতি গুরুত্বপূর্ণ। সুন্নাহকে জিন্দা করার জন্য আমাদের  সারাজীবন প্রয়াস চালাতে হবে। সুন্নাহ যদি জীবিত থাকে বে’দাত বিদুরিত হয়ে যাবে, তৌহিদ যদি প্রতিষ্ঠা করতে পারি ‘শিরিক, বিদুরিত হয়ে যাবে। তিনি বলেন, আমাদের সমাজে সুন্নতের নামে বে’দাত টলছে, তৌহিদের নামে ‘শিরিক’ চলছে। এটাকে পিপ্রিসিয়েশন করে সত্যিকারের সুন্নাহ মানুষের মাঝে, মানুষের জীবন ধারায় আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে থাকলেও, মুসলিম বিশ্ব এখনো নিজেদের মধ্যে বিভেদ ভুলতে পারে না। এই জন্য বিশ্বের বুকে মুসলিম ভাই-বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে। তাই আমাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়মিত গবেষণা ও মহানবী (সা.) এর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। এই চমৎকার আয়োজন আমাদেরকে বিভেদ ভুলে নতুন চিন্তা জাগ্রত করবে ইনশাল্লাহ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি