শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন উন্মুক্ত করার নির্দেশ দিলেন পলক

টেকভিশন২৪ ডেস্ক : ডট বিডি এবং ডট বাংলা ডোমেইন নিবন্ধন উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের প্রধান সম্মেলন কক্ষে ডোমেইন সংক্রান্ত ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার (আইসিএএনএন) আউটরিচ প্রোগ্রামে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ও নীতিমালা তৈরির জন্য বিটিআরসিকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এটি কার্যকর হলে এখন থেকে প্রাইভেট কোম্পানিগুলোও ডট বিডি ও ডট বাংলা ডোমেইন দিতে পারবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ডোমেইন যারা ম্যানেজ করতেছে, সেগুলো যেন ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করে। কেউ আবেদন করে মন্ত্রী পর্যন্ত জানাতে হবে কেন? লাইসেন্স আবেদনকারীরা আবেদন করলো, কিন্তু আমার কাছে যদি ম্যাসেজ আসে দুই মাস হলো ডোমেইন পাচ্ছি না, এর জন্য আবেদনকারীরা আমাকে মেসেজ করে জানায় যে ডোমেইন পাচ্ছি না। আমি পর্যন্ত যদি আসতে হয়, তাহলে বিটিআরসির কাজ কি?

তিনি আরও বলেন, আমার কাগজ কলম নিয়ে লাভ নেই। সিটিজেন যদি খুশি হয়, তাহলে আমিও খুশি। তার মানে সিস্টেমটা ভালো কাজ করেছে। যেমন ৯৯৯ এর সেবা নিচ্ছে। এটা সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে। সার্ভিস ওই লেভেলে গেলে বাড়তি প্রোমোশন করতে হয় না। সবাই ডট গভ বিডি নিতে চায়, কিন্তু জটিলতার কারণে পারে না। তাই অন্যদিকে সুইচ করে।

ডট গভ, ডট বিডি ডোমেইন প্রাইভেট সেক্টর যেন নিবন্ধন দিতে পারে এজন্য বিটিসিএলকে দুই সপ্তাহের মধ্যে এই সুবিধা দেয়ার তাগিদ দিয়ে পলক বলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে এটি ওপেন করে দেয়ার ব্যবস্থা করতে হবে। এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক দিনে নিবন্ধন দিচ্ছে, কিন্তু এক দিনে দেয়াটা সফলতা নয়, ১ মিনিটে দিতে পারতে হবে। এ বিষয়ে বিটিআরসিকে দুই সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, বিটিআরসি, ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স (আইকান) এবং বাংলাদেশ ডোমেইন ইন্ডাস্ট্রির সমন্বিত উদ্যোগে দুই দিন ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষ্যে দেশের ডোমেইন ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন সেশনে সেমিনার, গোলটেবিল ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপ-পরিচালক ড. শামসুজ্জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি লিডার সমীরণ গুপ্ত, ICANN বোর্ড মেম্বার সাজিদ রহমান, এপনিকের পলিসি সিগের কো-চেয়ার সুমন আহমেদ সাবির, বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) কাজী মুস্তাফিজুর রহমান, ভাষা প্রযুক্তি বিজ্ঞানী মামুন অর রশীদ, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি