শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী সদস্য নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী হলেন ২৪ জন। ভোটে ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা। এর আগে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন বুধবার ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রাভেল টেক কোম্পানি শেয়ারট্রিপ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাশেফ রহমান।

আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করবে ই-ক্যাব নির্বাচন বোর্ড। এই বোর্ডের প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। বোর্ড সদস্য হিসেবে তার সঙ্গে রয়েছেন বিএনএনআরসি-এর সিইও এএইচএম বজলুর রহমান এবং এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার।

সূত্রমতে, বুধবার রাতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা সই করেছেন নির্বাচন বোর্ড। তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন, ই-সুফিয়ানের প্রতিষ্ঠাতা মীর সাহেদ আলী, অর্পন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, কিনলে ডটকম সিইও মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, রিভেরি করপোরেশন লিমিটেডের কর্ণধার নাসিমা আক্তার নিশা, ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান, মেনসেন মিডিয়ার প্রতিষ্ঠাতা তৌহিদা হায়দার, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, ডায়াবেটিস স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, বিক্রয়বাজার ডটকমের প্রতিষ্ঠাতা এস এম নুরুন নবী হাসান, ফোকাস ফ্রেম এর কর্ণধার মোঃ রুহুল কুদ্দুস ছোটন, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা আম্বরীন রেজা, সেবা প্লাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল হক ও ক্লিন ফোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা মোঃ তাশদীখ হাবিব।

প্রার্থীদের মধ্যে আরো রয়েছেন ব্রেকবাইটের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহনাফ, ইন্সট্র্যাক্টরি প্রতিষ্ঠাতা খোন্দকার রিফাত মোজাম্মেল হক, ক্র্যাফ্টসম্যান সল্যুশনের অংশীদার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, যাচাই ডটকমের চেয়ারম্যান আব্দুল আজিজ, নওরিন’স মিররের প্রতিষ্ঠাতা হোসনেরা নুরি (নওরিন), বিজিডি অনলঅইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: শফিকুল ইসলাম, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সৈয়দ উসওয়াত ইমাম, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল করিম অন্তু এবং টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সিইও সোরাব হোসেন।

এদের মধ্যে ১১ জন প্রার্থী এরই মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে অগ্রগামী প্যানেলে ভোট প্রচারণা শুরু করেছেন। বাকি ১৩ জন এসএমএস ও ফোন করে ভোট চাইছেন ভোটারদের কাছে। সমর্থকদের অনেকেই নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে প্রচারণা করছেন। এক্ষেত্রে নির্বচনী শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগও রয়েছে। তবে প্রচার-প্রপাগাণ্ডাকে আমলে না নিয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চূড়ান্ত ২৪ প্রার্থীর মধ্যে ১১ জনকে বেছে নিতে সতঃস্ফূর্তভাবেই ভোট দিতে চান ১ হাজার ৩৬৪ জন ভোটার।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি