বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
28 C
Dhaka

কনটেন্ট ক্রিয়েশন কোর্স চালু করলো বিইউপি ও নগদ

টেকভিশন২৪ ডেস্ক : বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন দারুণ জনপ্রিয় একটি বিষয়। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ঠিকভাবে না জানার কারণে কনটেন্ট ক্রিয়েশনে ভালো করতে পারেন না। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল-এর (বিইউপি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

সম্প্রতি বিইউপি ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করে নগদ ও বিইউপি। বিউপির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন লে. কর্নেল মাসুদুর রহমান খান ও নগদের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান স্বাক্ষর করেন। এ সময় নগদের হেড অব মার্কেটিং স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানিং মনসুরুল আজিজ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক তানহা ওয়াহিদ আদৃতাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলে চলতি মাস থেকে বিইউপির সাংবাদিকতা বিভাগে কনটেন্ট ক্রিয়েশন কোর্স চালু হবে। এর জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে আগ্রহী শিক্ষার্থীকে প্রয়োজনীয় ফরম পূরণ করে ৫১০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এরপর বিইউপির প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বাকি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীরা ভর্তির জন্য যে ফি প্রদান করবেন, সেটিও নগদের মাধ্যমে তাৎক্ষণিক প্রদান করতে পারবেন।  

এই কোর্সে সফলভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন। এই কোর্সে ভালো করা শিক্ষার্থীরা প্রথমবারের মতো নগদের দেওয়া ‘ক্রিয়েটরশিপ’ ইন্টার্নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দক্ষ পেশাদার ব্যক্তিদের মাধ্যমে এই কোর্স পরিচালিত হবে। ৩০ জুলাই পর্যন্ত এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

নগদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান বিইউপির সাথে চুক্তির বিষয়ে বলেন, ‘নগদ শুরু থেকেই প্রযুক্তিগত দিক থেকে শুরু করে উদ্ভাবনী সব ভাবনা নিয়ে কাজ করছে। যার কারণে আমরা দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো দেশেও কনটেন্ট ক্রিয়েশনের বিষয়ে যারা ভালোভাবে জানতে আগ্রহী, তাদের জন্য বিইউপির সাথে যৌথভাবে এই কোর্স চালু হচ্ছে। আশা করি এখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারবেন।’

চুক্তির বিষয়ে বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন লে. কর্নেল মাসুদুর রহমান খান বলেন, ‘দেশে প্রথমবারের মতো কনটেন্ট ক্রিয়েশনের ওপর বিইউপি ও নগদ এমন একটি কোর্স নিয়ে আসছে। এই কোর্সে অত্যাধুনিক মিডিয়া ল্যাব ব্যবহার করে প্রতি শুক্র ও শনিবার দেশের সেরা পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে মানসম্মত কনটেন্ট ক্রিয়েশন শিখতে পারবেন শিক্ষার্থীরা।’

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি